Anandi: ৮ বছর পর ফিরছে উমা, ‘আনন্দী’- র মেয়ের চরিত্রে দেখা যাবে কাকে?

Anandi: বেশ কয়েক মাস একটানা জনপ্রিয়তা ধরে রাখার পর ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে আনন্দী ধারাবাহিকটি। তবে এই শেষ মুহূর্তেও এই ধারাবাহিকে এন্ট্রি নেবে নতুন একটি চরিত্র। 

Published on: May 3, 2026, 18:19:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Anandi: বেশ কয়েক মাস একটানা জনপ্রিয়তা ধরে রাখার পর ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে আনন্দী ধারাবাহিকটি। তবে এই শেষ মুহূর্তেও এই ধারাবাহিকে এন্ট্রি নেবে নতুন একটি চরিত্র। নতুন বললে ভুল হবে, চরিত্রটি পুরনো কিন্তু সেই চরিত্রে দেখা যাবে নতুন এক মুখকে। ধারাবাহিকের নতুন প্রমো অন্তত বলছে সেই কথাই।

‘আনন্দী’- র মেয়ের চরিত্রে দেখা যাবে কাকে?
‘আনন্দী’- র মেয়ের চরিত্রে দেখা যাবে কাকে?

প্রমো প্রসঙ্গে

হারিয়ে যাওয়া উমাকে খুঁজতে প্রাণপাত করে দেয় আনন্দী কিন্তু কিছুতেই মেয়েকে খুঁজে পায় না। এই ভাবেই কেটে যায় ৮ বছর। ৮ বছর পর হঠাৎ করে জানা যায় হাসপাতালে ইনজেকশনের সঙ্গে আসছে বিয়ার। কে এই কাজ করছে অথবা তার বাবা-মার শিক্ষা কি এই বিষয় নিয়ে আনন্দীর প্রশ্ন তোলার মাঝেই দেখতে পাওয়া যায় একটি ছায়া মুখ, যে আর কেউ নয় আনন্দীর হারিয়ে যাওয়া মেয়ে।

কিন্তু যে ছায়ামুখ দেখতে পাওয়া গেল, সেই বড় ‘উমা’ চরিত্রে অভিনয় করবে কে? ধারাবাহিকের একেবারে শেষ লগ্নে এন্ট্রি হল কোন অভিনেত্রীর? এই বিষয় নিয়ে জি বাংলার তরফ থেকে অফিশিয়ালি কিছু না জানানো হলেও খবর, ধারাবাহিকে উমা ওরফে ঊর্মি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শম্ভাবী মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি ধারাবাহিকের অভিনয় করেছেন। কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রীর অভিনয় জগতের পথ চলা শুরু। এরপর ‘ইন্দ্রানী’, ‘সাত ভাই চম্পা’, ‘অগ্নিপরীক্ষা’, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন শম্ভাবী।

প্রসঙ্গত, বর্তমানে ধারাবাহিকটি সম্প্রচারিত হয় রাত সাড়ে দশটার স্লটে। সোম থেকে শুক্র এই সময়েই ধারাবাহিকটি দেখতে পান দর্শকরা। মুখ্য ভূমিকায় অভিনয় করেন অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়। আগামী দিনে এই নতুন মুখ ধারাবাহিকের টিআরপি কিছুটা বাড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।