Anant-Radhika: সামনেই মুকেশ আম্বানি! আইপিএলের মাঠে রোম্যান্সে বুঁদ রাধিকা-অনন্ত, ভিডিয়ো ভাইরাল
Anant Ambani and Radhika Marchent: নিন্দুকের মুখে একাধিকবার ঝামা ঘষে দিয়েছে অনন্ত আর রাধিকার মিষ্টি টিউনিং। এবার আইপিএলের মাঠেও দুজনে ফের কাড়লেন মন। দেখুন-
Anant Ambani and Radhika Marchent's romance: দেশের সবচেয়ে ধনী পরিবারের বউমা রাধিকা মার্চেন্ট। যদিও তাতেও ট্রোলের হাত থেকে রক্ষা নেই। হামেশাই তাঁর আর অনন্ত আম্বানির সম্পর্ক নিয়ে হয় চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে অনন্তর অতিরিক্ত ওজন নিয়ে কটাক্ষের মুখে পড়েন। অনেকেরই দাবি, অর্থের জন্যই নাকি এই সম্পর্ক! তবে নিন্দুকের মুখে একাধিকবার ঝামা ঘষে দিয়েছে অনন্ত আর রাধিকার মিষ্টি টিউনিং।

আইপিএলের মাঠে রাধিকা-অনন্তের রোম্যান্স
এবার যেমন আইপিএলের ম্যাচ চলাকালীন গ্যালারিতে রোম্যান্সে মজতে দেখা গেল আম্বানি পরিবারের এই দুই সদস্যকে। পাশাপাশি বসে বর-বউ। আদর করে রাধিকার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর বরের হাতটা টেনে কাঁধে মাথা রাখেন রাধিকা। দুজনকে নিজেদের মধ্যে কথাও বলতে দেখা যায়। আর তাঁদের এই মিষ্টি মুহূর্তই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এমনকী, রাধিকা-অনন্ত যখন একে-অপরে মজে আছেন, তখন সামনের সারিতে বসে একমনে খেলা দেখছিলেন মুকেশ আম্বানি।
নেটপাড়ায় একজন কমেন্ট করেছেন, ‘ওরা সত্যিই একে-অপরের জন্য তৈরি। কী যে মিষ্টি লাগে দুজনকে’। আরেকজন লেখেন, ‘রাধিকার বাবাও কোটিপতি। ও টাকার জন্য বিয়েটা করেনি, ভালোবাসে তাই করেছে। দুজনকে দেখেই বোঝা যায়’। আরেকজন আবার ট্রোল করে লেখেন, ‘এই প্রথম দেখলাম শ্বশুরকে পাশে নিয়ে বসেনি’!
অনন্ত এবং রাধিকার প্রেম:
অনন্ত এবং রাধিকা ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন। তবে তাঁদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয় বেশ কয়েক বছর আগে। জামনগরের প্রি-ওয়েডিং ইভেন্টে, অনন্ত জানান যে তাঁরা প্রায় সাত বছর ধরে একে অপরের সঙ্গে আছেন। ২০১৮ সালের দিকে তাঁদের একটি রোমান্টিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখান থেকে তাঁদের সম্পর্কের জল্পনা ছড়ায়। অনন্ত আম্বানি একটি সাক্ষাৎকারে রাধিকার প্রতি তাঁর ভালোবাসার কথা প্রকাশ করেন। তিনি জানান, রাধিকা সবসময় তাঁর পাশে থেকেছেন এবং তাঁদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে অনন্ত এবং রাধিকার রোকা (Roka) অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এরপর মুম্বাইয়ের আন্টালিয়াতে তাঁদের এনগেজমেন্ট হয়। এবং ২০২৪ সালের ১২ জুলাই অনন্ত এবং রাধিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
রাধিকার বাবা ও তাঁর ব্যবসায়িক সাফল্য
রাধিকার বাবা বীরেন মার্চেন্ট এনকোর হেলথকেয়ার (Encore Healthcare) কোম্পানির সিইও (CEO) এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর মায়ের নাম শায়লা মার্চেন্ট। বীরেন এবং শায়লা মার্চেন্ট যৌথভাবে ২০০২ সালে এনকোর হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন। ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্যতম প্রধান ব্যক্তি বীরেন। রাধিকা মার্চেন্টের একজন বোন আছেন, যার নাম অঞ্জলি মার্চেন্ট, যিনি 'ড্রাই ফিক্স' (Dry Fix) এর সহ-প্রতিষ্ঠাতা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


