ফের প্রেম ভাঙল অনন্যার! আদিত্য়র পর ওয়াকার ব্লাঙ্কোর সাথেও টিকলো না সম্পর্ক, কেন?

আদিত্য় রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ওয়াকার ব্লাঙ্কোকে মন দিয়েছিলেন সুন্দরী। কিন্তু টিকলো না, সেই প্রেম। ২ বছরের সম্পর্কে ইতি টানলেন দুজনে। কেন? 

Published on: Aug 26, 2026, 19:30:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ফের খবরের শিরোনামে। মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর (Walker Blanco) সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম পর্ব চলার পর এখন তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, প্রায় দুই বছর ধরে ডেট করার পর অবশেষে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর এই বিদেশির কাঁধেই মাথা রেখেছিলেন অনন্য়া। আম্বানি পরিবারের ঘনিষ্ঠ ওয়াকারের সঙ্গে অনন্তের বিয়ের আসরেই ঘনিষ্ঠ হন নায়িকা।

ফের প্রেম ভাঙল অনন্যার! আদিত্য়র পর ওয়াকার ব্লাঙ্কোর সাথেও টিকলো না সম্পর্ক, কেন?
ফের প্রেম ভাঙল অনন্যার! আদিত্য়র পর ওয়াকার ব্লাঙ্কোর সাথেও টিকলো না সম্পর্ক, কেন?

সম্পর্কের ইতি: ই-টাইমসের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে অনন্যা পাণ্ডে ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে তাঁর সম্পর্কের সমাপ্তি ঘটান। তবে এই বিচ্ছেদ সম্পূর্ণ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে এবং তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই।

প্রেমের সূচনা: অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠান চলাকালীন অনন্যা ও ওয়াকারের প্রথম দেখা হয় এবং সেখান থেকেই তাঁদের প্রেমের গল্পের শুরু।

সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত: অনন্যার জন্মদিনে ওয়াকার তাঁদের একটি ছবি শেয়ার করে 'I love you' লিখে শুভেচ্ছা জানিয়ে সম্পর্কের গুঞ্জনে কার্যত সিলমোহর দিয়েছিলেন। যদিও অনন্যা সরাসরি এই সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি।

ভালোবাসা নিয়ে অনন্যার দৃষ্টিভঙ্গি: ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে অনন্যা একবার বলেছিলেন, ‘শাহরুখ খান স্যারের মতো আমার কাছেও ভালোবাসা মানে বন্ধুত্ব। এটা মূলত ভরসা, সংযোগ এবং নিজে যা সত্যি সেটাই বজায় রাখার নাম।’

মন ভাঙল অনন্যার
মন ভাঙল অনন্যার

অনন্যা পাণ্ডের অতীত প্রেম ও সম্পর্কের তালিকা:

ইশান খাট্টার: বলিউডে পা রাখার পর প্রথম দিকে সহ-শিল্পী ইশান খাট্টারের সঙ্গে অনন্যার নাম জড়ায়। একসাথে ঘুরতেও দেখা যায় তাঁদের, কিন্তু কিছুদিন পর সেই বিচ্ছেদ ঘটে।

আদিত্য রায় কাপুর: ইশানের সঙ্গে বিচ্ছেদের পর অনন্যা অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেমে পড়েন। বিদেশেও তাঁদের একাধিকবার একসাথে দেখা যায়। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

ওয়াকার ব্ল্যাঙ্কো: আদিত্যর থেকে আলাদা হওয়ার পর ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম নিয়ে জোর জল্পনা ছিল, যা এখন শেষ হলো।

অনন্যা পান্ডের আসন্ন প্রজেক্ট: অনন্যা পান্ডেকে এই বছর ছবি চাঁদ মেরা দিলে দেখা গিয়েছিল। আগামিতে অভিনেত্রীকে শঙ্করে দেখা যাবে। এটি ছাড়াও অভিনেত্রীকে কল মি বে-র দ্বিতীয় সিজনেও দেখা যাবে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More