...
...
Next Story

‘ধুরন্ধর ২'কে ‘প্রোপাগান্ডা’ ছবি বলার জন্য ব্যাপক ট্রোল্ড হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন অনীতের দিদি রীত!

সম্প্রতি, ‘সাইয়ারা’ ছবির অভিনেত্রী অনীত পন্ডার বোন রীত পন্ডা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ ’ নিয়ে করা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ব্যাপক ট্রোল শুরু হয় তাঁকে নিয়ে। আর এই ট্রোলের জেরেই এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন তিনি।

Published on: Mar 29, 2026, 17:26:04 IST
Advertisement

সম্প্রতি, ‘সাইয়ারা’ ছবির অভিনেত্রী অনীত পন্ডার বোন রীত পন্ডা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ ’ নিয়ে করা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। রণবীর সিং অভিনীত ছবিটিকে একটি ‘প্রোপাগান্ডা’ ছবি বলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ব্যাপক ট্রোল শুরু হয় তাঁকে নিয়ে। আর এই ট্রোলের জেরেই এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন তিনি।

‘ধুরন্ধর ২' বিতর্কে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন অনীতের দিদি রীত!
‘ধুরন্ধর ২' বিতর্কে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন অনীতের দিদি রীত!

আরও পড়ুন: নতুন ভূমিকায় দেব! গিল্ডের সদস্যপদের আমন্ত্রণ পেয়ে, ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে নায়ক কোন বিশেষ বার্তা দিলেন?

সোশ্যাল মিডিয়ায় ‘ধুরন্ধর ২’-এর সমালোচনা করার পর অনীতের বোন রীত পাড্ডা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। রীত ছবিটিকে 'প্রোপাগান্ডা' ছবি বলেন। এর বার্তা নিয়ে প্রশ্ন তোলেন। সেখান থেকে ব্যাপক বিতেরক দানা বাঁধে একজন নেটিজেনের দেওয়া তাঁর উত্তরের বেশ কয়েকটি স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়ে যায়, তা নিয়ে ছবিটির ভক্তরা ট্রোল শুরু করেন।

তীব্র সমালোচনার মুখে তিনি দ্রুত তাঁর পাবলিক অ্যাকাউন্টটি প্রাইভেট করে দেন। তবে, এখন তিনি অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করে দিয়েছেন। কারণ তার প্রোফাইল খুঁজলে এই বার্তাটি দেখাচ্ছে, ‘দুঃখিত, এই পেজটি পাওয়া যাচ্ছে না। আপনি যে লিঙ্কটি অনুসরণ করেছেন তা হয়তো কাজ করছে না, অথবা পেজটি সরিয়ে ফেলা হয়েছে।’ যা থেকে বোঝা যায় যে অ্যাকাউন্টটি আর ব্যবহার করা হচ্ছে না। শুধু ইনস্টাগ্রামই নয়, রীত তাঁর লিঙ্কডইন প্রোফাইলও মুছে ফেলেছেন।

পোস্টগুলোতে রীত বলেছিলেন, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবং অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ হল ‘প্রোপাগান্ডা’ বা প্রচারণামূলক ছবি। রীত লিখেছিলেন, ‘ধুরন্ধর-এর ক্ষেত্রে, এটি আক্ষরিক অর্থেই একটি সরকার-বান্ধব কাজ। যেখানে রাজনৈতিক বক্তৃতা ব্যবহার করা হয়েছে। ধরা যাক, নোটবন্দীর মতো একটা কতটা যুক্তিযুক্ত তা বোঝানো হয়েছে। একে প্রোপাগান্ডা বলবেন না? হ্যাঁ। অস্বীকার করবেন? কোনো ভাবেই না। কিন্তু হয়তো প্রচারণা নিয়ে আপনার সংজ্ঞা... ভিন্ন, কে জানে।’

‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘কেরালা ফাইলস’-এর প্রসঙ্গে রীত আরও বলেন, ‘সিনেমাগুলোতে দৃশ্যত কিছুটা মনগড়া হিসাবনিকাশ করা হয়, ‘৩২,০০০ নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন!’ অথচ বাস্তব সংখ্যাটা কয়েকশও নয়। কিন্তু আরে, প্রোপাগান্ডা তো এভাবেই কাজ করে, তাই না? সত্যের এক চিলতে অংশ নিন, তার সঙ্গে কিছু অযৌক্তিক ভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে বলা সংখ্যা জুড়ে দিন, আর হঠাৎ করেই একটা সম্প্রদায়ের বিরুদ্ধে পুরোদস্তুর একটি ছবি তৈরি হয়ে যায়…। আমি কখনও বলিনি যে সমস্যাগুলো নেই, কিন্তু এই সিনেমাগুলো স্পষ্টতই একটা নির্দিষ্ট বিষয়কে তুলে ধরে এবং এর থেকে সরে আসাটা যেন ঐচ্ছিক। যারা এ বিষয়ে জানেন, তাদের কাছ থেকে ‘প্রকৃত’ বাস্তব পরিস্থিতি সম্পর্কে শুনতে আমার খুব ভালো লাগত… যদি না আপনি কোনও মুখহীন, বেনামী অ্যাকাউন্টের আড়ালে লুকিয়ে থাকতেন।’ সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়ার পর তিনি বহু নেটিজেনের তীব্র সমালোচনার মুখে পড়েন।

ধুরন্ধর সম্পর্কে

'ধুরন্ধর ২' হল স্পাই-অ্যাকশন থ্রিলার 'ধুরন্ধর'-এর সিক্যুয়েল। যা ২০২৫ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে । সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন এবং রাকেশ বেদী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks