‘শাসকের চেহারা অনেক তাড়াতাড়ি চোখে পড়ে…’, কলেজস্ট্রিটে বোমা এবং ডিম হামলা নিয়ে কী বললেন ঋদ্ধি-অনির্বাণ?

এসএফআই এবং এবিভিপি-র সংঘর্ষের সময় কলেজ স্ট্রিট চত্বর উত্তপ্ত হয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কলেজস্ট্রিটের মতো ঐতিহ্যবাহী জায়গায় এমন ঘটা নিঃসন্দেহে এক লজ্জাজনক ঘটনা। যা নিয়ে সরব হয়েছে তারকাদের একাংশ। 

Published on: Nov 23, 2026, 17:30:22 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সম্প্রতি কলকাতার কলেজ স্ট্রিট চত্বর উত্তপ্ত হয়ে পড়ে এসএফআই এবং এবিভিপি-র সংঘর্ষের সময়। চকোলেট বোম ছোড়া হয় এসএফআই-এর স্টল লক্ষ্য করে। সঙ্গে বোমা ছোড়ার পাশাপাশি ডিম ও ইটবৃষ্টির ঘটনাও ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এমনকী, কেন্দ্রীয় বাহিনিও নামে। বইপাড়ার বিক্রেতারা এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কলেজস্ট্রিটের মতো ঐতিহ্যবাহী জায়গায় এমন ঘটা নিঃসন্দেহে এক লজ্জাজনক ঘটনা। যা নিয়ে সরব হয়েছে আমজনতাও।

কলেজস্ট্রিটে বোমা এবং ডিম হামলা নিয়ে ঋদ্ধি ও অনির্বাণের কী মতামত?
কলেজস্ট্রিটে বোমা এবং ডিম হামলা নিয়ে ঋদ্ধি ও অনির্বাণের কী মতামত?

সম্প্রতি এই ঘটনা নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধি সেন। বিগত কয়েকবছরে সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অনির্বাণ। এমনকী, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনাতেও ছিলেন চুপ। যা নিয়ে প্রবল ট্রোলের মুখেও পড়তে হয় তাঁকে। এবার কলেজস্ট্রিটে বোমা নিয়ে প্রশ্নে প্রতিদিনকে অনির্বাণ বলেন, ‘আমি বোমাটা মারিনি। আমি বইয়ের উপর বোমা মারতে যাবও না। আমি বইয়ের উপর বোমা মারাকে সমর্থনও করি না। সুবক্তা হলেই সব নিয়ে বলতে হবে তা নয়।’

অন্য দিকে, ঋদ্ধি সেন বরাবরই নিজের মতামত নিয়ে খুল্লামখুল্লা। নিজের রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেন নির্ভয়ে। আর কলেজস্ট্রিটের ঘটনা নিয়ে একহাত নিলেন শাসক দলকে। তিনি বলেন, ‘৬ মাসের মধ্যে যদি এই পরিস্থিতি হয়, বই নষ্ট করা বা যেগুলো বাংলার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, যেমন বই, বইপাড়া, ফিল্ম স্কুল এসআরএফটিআই, যেটা ভারতবর্ষের অন্যতম ফিল্ম স্কুল, সেটা বন্ধ করে রেখে দেওয়া, তাহলে শাসকের চেহারা অনেক তাড়াতাড়ি চোখে পড়ে যায়।’

‘আর অবস্থা এরকম হলে, ভোটের আগের প্রতিশ্রুতি-- 'আমরা আগের শাসক দলের মতো হব না', সেটা যে কতটা ভুল তা খুব সহজেই প্রমাণ হয়ে যায়। লজ্জাজনক যে, যেই রাজনৈতিক দল এই মুহূর্তে আছে, সেই শাসক দলের মধ্যে ইতিমধ্যেই বিভেদ শুরু হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, কে কী পদ পেয়েছে তা নিয়ে, একে-অপরকে নিয়ে তাঁরা একেবারেই খুশি নয়।’, আরও বলতে শোনা গেল ঋদ্ধিকে।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।