সাত সকালেই একটি দুঃসংবাদ শুনতে পাওয়া গেল, যার ফলে সকলের মন খারাপ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। বাসের ধাক্কায় নাকি ভেঙ্গে যায় অনির্বারের গাড়ির কাঁচ।
সাত সকালেই একটি দুঃসংবাদ শুনতে পাওয়া গেল, যার ফলে সকলের মন খারাপ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। বাসের ধাক্কায় নাকি ভেঙ্গে গিয়েছে অনির্বারের গাড়ি।
বাসের ধাক্কায় ভাঙে অনির্বাণের গাড়ি
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চারু মার্কেট থেকে রাজবিহারীর দিকে যাচ্ছিলেন তিনি। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি, ঠিক সেই সময় রাস্তায় অভিনেতার গাড়িতে ধাক্কা মারে একটি ভলবো বাস। বাসের ধাক্কায় ভেঙে যায় অনির্বাণের গাড়ির কাঁচ।
ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। গাড়ি থেকে অনির্বাণকে বের করে নিয়ে আসা হয়। তবে তিনি এবং চালক দুজনেই ঠিক আছেন। ঘটনাটি ঘটার প্রায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চারু মার্কেট থানায়। থানায় অভিযোগ দায়ের করেন স্বয়ং অভিনেতা।
বাংলা চলচ্চিত্র জগতে অনির্বাণ ভীষণ পরিচিত একটি নাম তাই খুব স্বাভাবিকভাবেই এই খবরটি শোনা মাত্রই মন খারাপ হয়ে গিয়েছে সকলের। অনির্বাণের দ্রুত আরোগ্য কামনা করেন সকলে।
প্রসঙ্গত, অনির্বাণ মূলত পরিচিত ‘একেন বাবু’ চরিত্রে অভিনয় করে। দুর্দান্ত অভিনয়, অসম্ভব কমিক টাইমিং-এর জন্য তিনি খুব তাড়াতাড়ি সকলের মনে জায়গা করে নিয়েছেন। ফেলুদা সিরিজেও ‘জটায়ু’ চরিত্রে অনির্বাণকে দেখে মুগ্ধ দর্শকরা।
একদিকে যেমন তিনি কমেডি চরিত্রে অভিনয়ে করতে পটু, ঠিক অন্যদিকে ‘মৃগয়া’-র মতো সিনেমায় একজন পুলিশ অফিসারের ভূমিকায় চুটিয়ে অভিনয় করেন অনির্বাণ। সব মিলিয়ে তিনি যে একজন দক্ষ অভিনেতা তা বারবার প্রমাণ হয়ে যায় বিভিন্নভাবে।