গায়ে সুতোটি নেই, চুলে ঢাকা স্তন! অঙ্কিতার ফোটোশ্যুট ‘অশ্লীল’, দাবি নেটপাড়ার
সোশ্যাল মিডিয়ায় বুধবার রাতের দিকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। যেখানে তাঁর গায়ে সুতোর লেশমাত্র নেই। অভিনেত্রীর বোল্ড ফোটোশ্যুট নিয়ে অশ্লীল মন্তব্য নেটপাড়ার।
প্রায় ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অঙ্কিতা চক্রবর্তী। সিনেমা-সিরিজ-সিরিয়ালে কাজ করেছেন চুটিয়ে। তবে এবার অঙ্কিতার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ভক্তদের চোখ একেবারে ছানাবড়া। আলো-আঁধারি ঘর, বিছানায় বসে আছেন অঙ্কিতা। খোলা চুল কাঁধের পাশ দিয়ে সামনে ছড়ানো। যা ঢেকে রেখেছে স্তন। গায়ে সুতোর লেশমাত্র নেই। আর এই ছবি শেয়ার করেই অঙ্কিতা লিখলেন, ‘আলো আর ছায়া’।

অঙ্কিতার এই পোস্টই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বেশিরভাগই তাঁকে ট্রোল করেছেন। একজন লেখেন, ‘অভিনয়ের পেশার শেষ লগ্নের শেষ চাল..... লাগলে তুক, না লাগলে তাক। সুস্থ থেকো তুমি দেহে ও মনে। একা হয়ে যেও না গো’। আরেকজন লেখেন, ‘এই মেয়েটা এতো ভালো অভিনেত্রী, বাহা সিরিয়ালে কী অপূর্ব অভিনয়। দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে। যে এত ভালো অভিনয় করে, তাকে এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’ আরেকজন লেখেন, ‘এরপর বেশি বিতর্ক হলে এটাকেই এআই বলে চালিয়ে দেবে।’
দেখুন সেই পোস্ট-

২০১১ সালে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ইষ্টি কুটুম-এ 'কমলিকা' চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা। ইষ্টি কুটুম ছাড়াও কখনও মেঘ কখনও বৃষ্টি, নীড় ভাঙা ঝড়, বিন্নী ধানের খই, এবং সাম্প্রতিক সময়ে স্টার প্লাসের হিন্দি ধারাবাহিক 'ঝনক'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বড় পর্দায় তাঁকে দেখা গিয়েছে ব্যোমকেশ ফিরে এল, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, পর্ণমোচী, আলেয়া, এবং কাদম্বরী আজও-র মতো সিনেমাতেও। বলিউডে নিজের ভাগ্যান্বেষণে বর্তমানে মুম্বইতেও থাকছেন অঙ্কিতা।
সম্প্রতি এক বড়সড় বিতর্কে জড়ান অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্য মদ্যপ অবস্থায় তাঁকে জোর করে চুমু খাওয়া এবং শারীরিক ও মানসিক হেনস্থা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তোলেন অঙ্কিতা। অঙ্কিতা তাঁর আইনজীবীর মাধ্যমে দেবালয়কে আইনি নোটিসও পাঠান, সঙ্গে দাবি করেন যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পরিচালক দেবালয় ভট্টাচার্য এদিকে সব অভিযোগ হাওয়ায় উড়িয়ে দেন, এবং এগুলিকে অসত্য জানিয়ে করেন ৩ কোটি টাকার মানহানির মামলা। যা নিয়ে বেশ কিছুদিন বিতর্ক চলে টলিউডে।
২০২২ সালে অঙ্কিতা তাঁর দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন। পাহাড়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা সাতপাকে বাঁধা পড়েছিলেন। ২০২৫ সালের শেষের দিকে তাঁরা নিজেদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


