মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন দিব্যাণী! অঙ্কিতা কি তবে বাদ পড়লেন?

দিব্যাণী আরও একটি নতুন ছবির খবর সামনে উঠে এসেছে। জানা গিয়েছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে তাঁর ভূমিকায় থাকবে তিনি। এবার মনে প্রশ্ন জাগতে পারে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় তো পর্দার 'জগদ্ধাত্রী' অঙ্কিতা মল্লিকের থাকার কথা ছিল। তাহলে কি তিনি বাদ পড়লেন ছবি থেকে?

Published on: Jan 24, 2026, 15:40:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল। 'ফুলকি' করেই তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের ঘরের মেয়ে। তবে মেগা শেষ হওয়ার আগেই শোনা গিয়েছিল তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়িকা হয়ে দেবেন খুব তাড়াতাড়ি। আর এর মধ্যেই দিব্যাণী আরও একটি নতুন ছবির খবর সামনে উঠে এসেছে। জানা গিয়েছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে তাঁর ভূমিকায় থাকবে দিব্যাণী।

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন দিব্যাণী! অঙ্কিতা কি তবে বাদ পড়লেন?
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন দিব্যাণী! অঙ্কিতা কি তবে বাদ পড়লেন?

আরও পড়ুন: তামাকের বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি টাকার দেওয়া হবে জেনেও তা প্রত্যাখ্যান সুনীলের! 'আহান, আথিয়ার উপর…', যা বললেন নায়ক

এবার মনে প্রশ্ন জাগতে পারে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় তো পর্দার 'জগদ্ধাত্রী' অঙ্কিতা মল্লিকের থাকার কথা ছিল। তাহলে কি তিনি বাদ পড়লেন ছবি থেকে? না না বিষয়টা আসলে সেরকম নয়।

বেশ তবে একটু খোলসা করে বলা যাক। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে 'গুন গুন করে মহুয়া' ছবির প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন দিব্যাণী এই ছবিতে থাকছেন। মহুয়া রায়চৌধুরীর তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে দিব্যাণীকে। আর তাঁর বড় বয়সের চরিত্রে দেখা মিলবে অঙ্কিতার। তাই দুই নায়িকায় মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় অভিনয় করবেন। সরস্বতী পুজোয় দুই নায়িকাই DCM অর্থাৎ রানা সরকারের প্রযোজনা সংস্থার পুজোয় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছোট্ট টিপ আর লেহেঙ্গায় প্রথম সরস্বতী পুজো মীরার! ‘এত্ত কিউট’, অহনার মেয়েকে ভালোবাসায় ভরে দিলেন নেটিজেনরা

এদিন হলুদ শাড়িতে দেখা মিলে ছিল অঙ্কিতার। সঙ্গে সাদা রঙের স্লিভলেস ব্লাউজ পরেছিলেন তিনি। অন্যদিকে দিব্যাণীর পরনে ছিল সবুজ রঙের স্লিভলেস ব্লাউজ ও গোলাপি রঙের শাড়ি। দেবীর সামনে বসে তাঁরা একসঙ্গে ছবিও তোলেন। তাছাড়াও শোনা গিয়েছে এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর গানগুলি গাইবেন দেবলীনা নন্দী। শুধু তাই নয় তিনিও ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।

প্রসঙ্গত, মহুয়া বন্দোপাধ্যায়ের বায়োপিক ‘গুন গুন করে মহুয়া’তে নাম ভূমিকায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখা যাবে। যদিও মাঝে শোনা গিয়েছিল তিনি নাকি এই ছবি থেকে বাদ পড়েছেন। পরে তা নায়িকা নিজেই নস্যাৎ করে দেন।

কাজের সূত্রে, অঙ্কিতাকে শেষ 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি এই ছবির কাজে ব্যস্ত। তাছাড়াও শোনা যাচ্ছে নায়িকাকে নাকি এরপর দেবের বিপরীতে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'তে দেখা যেতে পারে। যদিও দেব বা অঙ্কিতা কেউই এই বিষয়ে এখনও মুখ খোলেননি। অন্যদিকে, দিব্যাণীকে সর্বশেষ 'ফুলকি'তে দেখা গিয়েছিল। তাছাড়াও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচইয়ের সিরিজ 'ঠাকুমার ঝুলি'তেও দেখা যাবে বলে জানা গিয়েছে।