'পুনর্জন্ম নিয়ে আমার কাছেই আয়', কাকে হারিয়ে শোকোস্তব্ধ অঙ্কুশ?
সবসময় হাসিখুশি থাকতেই ভালোবাসেন অঙ্কুশ। জীবনে যতই ওঠাপড়া হোক না কেন, সবকিছুই খুব পজিটিভ ভাবে গ্রহণ করেন এই অভিনেতা। কিন্তু জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সবকিছু এলোমেলো করে দেয়। অঙ্কুশের জীবনেও ঘটে গেল তেমন একটি ঘটনা। খুব কাছের একজনকে হারিয়ে শোকোস্তব্ধ অভিনেতা।

কাকে হারিয়ে শোকোস্তব্ধ অঙ্কুশ?
সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ লিখেছেন, ‘আজ আমি আমার পৃথিবী হারালাম। আমার জীবন, আমার প্রায় সবকিছু। শান্তিতে ঘুমাও বাবলা। এখন আমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ তোমাকে ছাড়া বাকি জীবনটা কাটানো। দয়া করে আবার পুনর্জন্ম নাও, আমার জীবনে আবার ফিরে এসো। তোমাকে সব সময় ভালবাসি আমার সোনা।’
যারা পেট পেরেন্টস হন, তাঁরা ভীষণভাবে বুঝতে পারবেন সন্তানসম পোষ্যকে হারানোর যন্ত্রণা। তিল তিল করে যাকে নিজের সন্তান স্নেহে বড় করে তোলা, সে যখন আচমকাই না ফেরার দেশে চলে যায় সেই যন্ত্রণা যেন নেওয়া যায় না। তেমনই কষ্টের সম্মুখীন হলেন অঙ্কুশ।
অঙ্কুশের এই পোষ্টের কমেন্ট বক্সে অভিনেতা জন লেখেন, ‘বাবলার আত্মার শান্তি কামনা করি। ও সব সময় তোমার সঙ্গে থাকবে।’ মিমি চক্রবর্তীও একটি ভগ্ন হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। মিমি নিজেও পেট পেরেন্টস তাই তিনি জানেন সন্তানসহ পোষ্য হারানোর যন্ত্রণা কি।
প্রসঙ্গত, অঙ্কুশ অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটির মুক্তি পেয়েছিল ২০২৬ অর্থাৎ চলতি বছরের ৯ জানুয়ারি। ছবিটি বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি। এরপর জুন মাসে ছবিটি জি ফাইভ বাংলায় মুক্তি পায়।
Home/Entertainment/'পুনর্জন্ম নিয়ে আমার কাছেই আয়', কাকে হারিয়ে শোকোস্তব্ধ অঙ্কুশ?