Mimi Boyfriend: ঘুরতে গিয়ে মিমির ছবি কে তোলে? ‘বড় রহস্য’র খোঁজে অঙ্কুশ, প্রেমিকের দিকেই ইশারা?

Mimi Chakraborty: টলিপাড়ার পয়লা সারির নায়িকা মিমি চক্রবর্তী। যদিও সুন্দরী এই কন্যের দাবি, তাঁর নাকি প্রেমিকা নেই! তবে তিনি যতই মুখে এসব বলুক, কটাক্ষের সুযোগ পেলে আর ছাড়ে না বন্ধুরা। 

Apr 17, 2026, 10:00:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mimi Chakraborty Boyfriend: একসময় মিমির সঙ্গে রাজ চক্রবর্তীর প্রেম ছিল টক অফ দ্য টাউন। শোনা যায়, সেই প্রেমে থাকাকালীনই নাকি নতুন সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তুরস্কের লাইন প্রডিউসার মিলিতে মজেছিলেন। তবে এসবই এখন অতীত। বহু বছর ধরেই তিনি ‘একা’! যদিও টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, একা থাকার সময় শেষ, তাঁর জীবনে পা রেখেছেন মনের মানুষ।

ছোটপর্দায় ফিরছেন মিমি! এবার কোন চ্যানেলে দেখা যাবে টলি সুন্দরীকে?
ছোটপর্দায় ফিরছেন মিমি! এবার কোন চ্যানেলে দেখা যাবে টলি সুন্দরীকে?

বৃহস্পতিবার একগুচ্ছ ছবি শেয়ার করলেন মিমি নিজের। যা তোলা হয়েছে কোনো সি বিচের ধারে। দু চারটে সেলফি তাতে থাকলেও, বেশিরভাগই অন্য কারও তুলে দেওয়া। আর এই ফোটো শেয়ার করতেই তাতে কমেন্ট অভিনেত্রীর বেস্ট ফ্রেন্ড অঙ্কুশ হাজরা-র। অভিনেতা অবশ্য সেই প্রশ্নই তুলেছেন, যা আমাদের আরও পাঁচজনের মনেও! অঙ্কুশ জানতে চান, ‘তোর প্রতিটা সোলো ট্রিপে ছবিগুলো কে তুলে দেয়, এটা একটা বড় রহস্য।’ যদিও মিমির তরফে এই কমেন্টের কোনো জবাব আসেনি।

এর আগে এই ছবি তোলা নিয়েই হয়েছিল এক কাণ্ড। মাসখানেক আগে বেড়াতে যাওয়ার ছবি দিয়ে, ফোটো কার্টেসিতে দিয়েছিলেন একটা লাল হৃদয়ের ইমোজি। সেটা দেখেই মিমির কমেন্ট বক্সে সেইসময় পার্নো লেখেন, ‘ছবি সৌজন্যে লাল হৃদয়? হুমমমমমমমমমম।’ খবর রয়েছে, মিমি প্রেমিক নাকি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন!

বোমা ফাটান আরেক অভিনেত্রী ঋতাভরীও। হইচইয়ের এক পডকাস্টে মজার আড্ডা চলছিল তাঁর ও ইশা সাহার। সেখানেই ঋতাভরী জানতে চান, কাকে স্টক করেন ইশা, তাতে জবাব আসে ‘মিমি’। এরপরই ঋতাভরী বলে ওঠেন, ‘যদিও প্রেমটা করছে আমার বাবির সঙ্গেই। কী আর করব। হট মিমি চক্রবর্তী, ওই জন্য ক্ষমা করে দেওয়া গেল…’! এরপর এই ‘বাবিটা’ কে, তা খুঁজে বের করার দায়িত্ব পাঠকের!

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সঙ্গে বেশ সিরিয়াস প্রেম ছিল মিমির। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ তা অবশ্য খোলসা করেননি কেউই। একাংশের দাবি রাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে শুভশ্রীর। ফলে দূরত্ব আসে মিমির সঙ্গে। মাঝে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিরসা দাশগুপ্তের ‘গ্যাংস্টার’ ছবির শ্যুটিংয়ে গিয়ে ২০১৬ সালে গিয়ে আলাপ হয়। তুরস্কের বোদরুমে নুসরত জাহানের বিয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিমি-মিলিকে। দুজনে একসঙ্গে নাচও করেছিলেন। তবে সেটাও টেকেনি। সে প্রেমিক নিয়ে বন্ধুরা যতই খোঁটা দিক, ৩৭ বছর বয়সে এসেও মিমি নিজেকে ব্যাচেলর বলেই দাবি করেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More