Annapurnar Lakhira: ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ সিরিয়ালের হাত ধরে কামব্যাক স্বস্তিকার, থাকছেন ইপ্সিতাও

Annapurnar Lakhira Serial Of Zee Bangla: ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের যে প্রমো প্রকাশ্যে এসেছিল সেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে সোমা বন্দ্যোপাধ্যায়, যার নাম অন্নপূর্ণা তিনি একটি ভাতের হোটেল চালান। এবার অন্নপূর্ণার তিন মেয়ের ফার্স্ট লুক এল প্রকাশ্যে।

Apr 10, 2026, 17:20:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ধারাবাহিকের জগতে যখন টালমাটাল অবস্থা, ঠিক তার মধ্যেই আসছে নতুন কিছু ধারাবাহিক। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ‘কমলা নিবাস’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিকের নাম ঘোষণা করা হয়েছিল খুব সম্প্রতি।

‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ সিরিয়ালের হাত ধরে কামব্যাক স্বস্তিকার
‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ সিরিয়ালের হাত ধরে কামব্যাক স্বস্তিকার

‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের যে প্রমো প্রকাশ্যে এসেছিল সেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে সোমা বন্দ্যোপাধ্যায়, যার নাম অন্নপূর্ণা তিনি একটি ভাতের হোটেল চালান। একা হাতে সবটাই সামলান তিনি। কিন্তু সোমা বন্দ্যোপাধ্যায়ের লুক প্রকাশ্যে এলেও অন্নপূর্ণার তিন মেয়ের চরিত্রে কারা অভিনয় করবেন সেটা ছিল অগোচরে।

আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান, কাজে ফিরছেন ব্যান হওয়া শিল্পীরা, সুখবর দিলেন দেব

এবার অন্নপূর্ণার তিন মেয়ের ফার্স্ট লুক এল প্রকাশ্যে। অন্নপূর্ণার বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, যিনি সাথী নামের একটি চরিত্রে অভিনয় করবেন। মায়ের মতো সাথী রান্না করতে ভীষণ ভালোবাসে। অন্নপূর্ণা ভাতের হোটেলে বেশিরভাগ মানুষ আসেন সাথীর হাতের রান্না খাবেন বলে।

তবে সাথী ঘরোয়া মেয়ে হলেও অন্নপূর্ণার মেজো মেয়ে স্নেহা স্বপ্ন দেখে কালেক্টর হয়ে সত্যের জন্য লড়াই করবে সে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় সে প্রথম হয়ে এসেছে। এবার সে মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। এই চরিত্রের হাত ধরে আবার সিরিয়ালের দুনিয়ায় ফিরে এলেন ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত স্বস্তিকা ঘোষ।

অন্নপূর্ণার তৃতীয় মেয়ের চরিত্রে কে অভিনয় করছেন সেটা জানা না গেলেও অন্নপূর্ণার তৃতীয় অর্থাৎ ছোট মেয়ে সোমা যেমন পড়াশোনায় তুখোড় তেমন খেলাধুলায় চ্যাম্পিয়ন।

আরও পড়ুন: 'ওরা আমায় আমার টাকা দেয়নি...', নাম না করেই লীনার বিরুদ্ধে সরব কনীনিকা

কিন্তু তিন মেয়ে এত ভালো হওয়া সত্ত্বেও অন্নপূর্ণাকে বারবার শুনতে হয় যে মেয়েদের বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে, তাদের মা কীভাবে তাদের একা মানুষ করবে? সমাজের সমস্ত বাধা নিষেধকে দূর করে অন্নপূর্ণার এই তিন মেয়ে কি পারবে মায়ের মুখ উজ্জ্বল করতে? নাকি অর্থের অভাবে এবং সমাজের ভয়ে পিছিয়ে যাবে চিরকালের জন্য?

‘অন্নপূর্ণা লক্ষ্মীরা’, এই ধারাবাহিকটির সময়সূচী এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনেকেই ধারণা করছেন কনে দেখা আলো ধারাবাহিকের বদলে হয়তো এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতে পারে। তবে যতদিন না ধারাবাহিকের দিনক্ষণ প্রকাশ্যে আসছে, ততদিন বোঝা যাবে না ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের আগমনে কোন ধারাবাহিকের কপাল পুড়বে?