৪৪ বছরে প্রশ্মিতার সঙ্গে পেলেন পিতৃত্বের স্বাদ! জানেন অনুপমের প্রথম বউ কে ছিলেন?
চলতি বছর অগস্ট মাসে বাবা হয়েছেন অনুপম রায়। ২০২৪ সালে তৃতীয় বিয়ে করেছিলেন গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে। জানেন গায়কের প্রথম বউ কে ছিলেন?
সদ্য বাবা হয়েছেন অনুপম রায়। ২০২৪ সালের মার্চ মাসে গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেন তিনি। আর ২০২৬ সালের অগস্ট মাসে শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় তাঁদগের পুত্র সন্তানের। প্রশ্মিতার সঙ্গে এটি ছিল গায়কের তৃতীয় বিয়ে। যা নিয়ে বেশ ট্রোলের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। অনেকেই পরিচিত গায়কের দ্বিতীয় স্ত্রী, পিয়া চক্রবর্তীর সঙ্গে। তবে অনেকেই জানেন না অনুপম রায়ের প্রথম স্ত্রী-র পরিচয়।

কার সঙ্গে প্রথম বিয়ে হয় অনুপম রায়ের?
ব্যক্তিগত জীবনকে সেভাবে কখনোই লাইমলাইটে আনেন না অনুপম। হাতে গোনা পোস্ট করেছেন প্রশ্মিতাকে নিয়ে। পিয়া-র ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। তবে অনুপম রায়ের প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ছবি নেই বললেই চলে। অন্তত প্রকাশ্যে।
জানা যায়, গায়কের প্রথম বউয়ের নাম শ্রেয়া। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে যখন ইঞ্জিনিয়ারিং পড়তেন, তখনই জড়ান সম্পর্কে। এরপর দুজনে বিয়েও করেন। আর বিয়েটা ভাঙেও ব্যক্তিগত কারণে। দু পক্ষই ব্যাপারটা নিয়ে কোনোদিন করেননি কাদা ছোঁড়াছুড়ি। এমনকী, নিজের পরিচয় জনসম্মুখে আনার চেষ্টাও করেননি শ্রেয়া কখনো। বরং, অন্তরালেই থেকে গিয়েছেন।
অনুপমের দ্বিতীয় বিয়ে ও বিচ্ছেদ
গায়কের দ্বিতীয় বিয়ে হয় ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে। পিয়া পেশায় সমাজকর্মী। গান শুধু ভালোইবাসেন না, তাঁর গায়িকিও বিশেষভাবে প্রশংসিত। একাধিক কনসার্ট করেছিলেন অনুপম ও পিয়া একত্রে। করোনা লকডাউন চলাকালীন ২০২১ সালে দুজনে যৌথভাবে বিয়ে ভাঙার কথা ঘোষণা করেন। এক্ষেত্রেও কোনো বিতর্ক নয়। বরং বেশ সুষ্ঠাভাবেই আলাদা হয়ে যান তাঁরা। দ্বিতীয়বার ডিভোর্সের পর এক সাক্ষাৎকারে অনুপম বলেছিলেন, ‘পিয়ার চলে যাওয়া জীবনের সবথেকে বড় ক্ষতি’।
‘তুমি অন্য কারও সঙ্গে বেধ ঘর’
নিজের গানের লাইন যেন অনুপমের জীবনের সঙ্গেও মিলেমিশে গিয়েছে। তিনি ও পিয়া দুজনেই এখন অন্য ঘরে সুখ খুঁজে নিয়েছেন। পিয়া নতুনভাবে সংসার শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের এক ছেলেও হয়েছে ২০২৫ সালের জুন মাসে। আর অনুপমের ঘুড়ি বাধা পড়েছে প্রশ্মিতায়। তাঁদের কোলেও এসেছে এক ছোট্ট রাজপুত্র।
ছেলেকে সামনে আনেন প্রশ্মিতা
শুক্রবার ছেলের প্রথম ঝলক শেয়ার করেন প্রশ্মিতা। যদিও খুদের মুখ দেখাননি। অনুপম-পুত্র তখন মায়ের কোলে নিশ্চিতে ঘুম দিয়েছে। আর সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার সোনা, প্রতিটি মুহূর্তের জন্য আমি ঈশ্বর ও প্রকৃতির কাছে কৃতজ্ঞ।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


