Anuradha Mukherjee: ‘আপনি ফ্লপ অ্যাক্টেস জানেন?’ দুর্গাপুজো আর নবরাত্রি এক নয়, জানিয়ে ট্রোলড অনুরাধা, কড়া জবাব নায়িকার
দুর্গাপুজো বাঙালির আবেগ, উমা বাঙালির ঘরের মেয়ে, নবরাত্রি আর দুর্গাপুজো এক নয়। এই ধারণায় সহমত পোষণ করতেই ট্রোলিং-এর শিকার। কড়া জবাব দিলেন অনুরাধা।
দুর্গাপুজোর নিজস্ব ঐতিহ্য, বাঙালিয়ানা এবং সনাতনী ছাঁচে তা আটকে না রাখার বার্তা দিয়ে নেটপাড়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন 'তারে ধরি ধরি মনে করি' খ্যাত অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। তবে সেই পোস্ট শেয়ার করতেই নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। কথা-কাটাকাটি গড়ায় ব্যক্তিগত আক্রমণ ও 'ফ্লপ অ্যাক্ট্রেস' তকমার লড়াইয়ে।

বিতর্কের সূত্রপাত যে পোস্টটি ঘিরে
অনুরাধার শেয়ার করা পোস্টে তুলে ধরা হয়েছিল যে, নবরাত্রি এবং দুর্গাপুজো এক নয়। যেমন খিচুড়ি-ডাল চাওয়াল বা রঙ্গোলি-আল্পনা আলাদা, তেমনই দুর্গাপুজোও বাঙালির আবেগ, সংস্কৃতি ও সম্প্রীতির উৎসব। সেখানে মল্লিকবাজারের ফুল থেকে বারাঙ্গনার মৃত্তিকা—সব ধর্মের মানুষ ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটে। কিন্তু এই উৎসবকে নবরাত্রির সঙ্গে এক ছাঁচে ফেলার চেষ্টার প্রতিবাদ করতেই ট্রোলিংয়ের শিকার হন অভিনেত্রী।
ট্রোলার বনাম অনুরাধা: সামাজিক মাধ্যমে তীব্র বাকযুদ্ধ
এক নেটিজেন অনুরাধাকে ব্যক্তিগত আক্রমণ করে লেখেন, ‘অনুরাধা মুখোপাধ্যায় আপনি নিজেরটা দেখুন। আপনি যে একজন ফ্লপ অ্যাক্ট্রেস সেটা জানেন? অভিনয়ের তো কিছুই পারেন না। ফেসবুকে বিপ্লব না করে নিজের অ্যাক্টিংয়ে নজর দিন, হয়তো ২-১টা সাইড রোল পেয়ে যাবেন।’
এই কটাক্ষের মুখ বুজে সহ্য করেননি অনুরাধা। কড়া জবাবে ট্রোলারকে 'পেইড বট' ও 'অশিক্ষিত' আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘জানি তো। তাই তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেল আমার অভিনীত সিনেমা। কিন্তু পেইড বট কী জানে তার সাথে দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই! আহারে অশিক্ষিত।’
তবে এখানেই থেমে থাকেনি বিতর্ক। ওই নেটিজেন পাল্টা দাবি করে লেখেন যে, সিনেমায় আরও অনেকে থাকেন এবং তাঁদের জন্যই জাতীয় পুরস্কার এসেছে, অনুরাধার অভিনয়ের জন্য নয়। পাশাপাশি অনুরাধার 'শিক্ষার বহর' নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অনুরাধা অবশ্য নিজের অবস্থানে অনড় থেকে অহেতুক ট্রোলিংকে যোগ্য জবাব দিয়ে নিজের কাজের মাধ্যমেই উত্তর দিয়েছেন।
দুর্গাপুজোর সর্বজনীনতা ও বাঙালিয়ানা রক্ষা করার পক্ষে সুর চড়িয়ে অনুরাধার এই অকুতোভয় প্রতিবাদ এখন টলিপাড়া ও সামাজিক মাধ্যমে তুমুল চর্চায়। গত বছর জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জেতে অর্জুন দত্তর ডিপ ফ্রিজ, যে ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনুরাধা। ইনডিপেনডেন্ট বাংলা ছবির পরিচিত মুখ অনুরাধা। সিরিয়ালেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। মিঠাই, তুই আমার হিরো, তারে ধরি ধরি মনে করি-র মতো
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


