'সমকামীরা বিয়ের পবিত্রতা নষ্ট করছে…', অনুরাধার মন্তব্যে রুষ্ট জনতা

অনুরাধা পাড়োয়াল যার কন্ঠে রয়েছে জাদু। কিন্তু যে গায়িকা প্রত্যেক সংগীত প্রেমিক মানুষদের আইডল বলে মনে করা হয় সেই অনুরাধা নিজের বক্তব্যের জন্য সকলের কাছে কটাক্ষের শিকার হলেন। সম্প্রতি এলজিবিটিকিউ সম্প্রদায়কে নিয়ে একটি মন্তব্য করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছেন প্রবীণ এই সঙ্গীতশিল্পী।

Published on: Jul 19, 2026, 22:30:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনুরাধা পাড়োয়াল যার কন্ঠে রয়েছে জাদু। কিন্তু যে গায়িকা প্রত্যেক সংগীত প্রেমিক মানুষদের আইডল বলে মনে করা হয় সেই অনুরাধা নিজের বক্তব্যের জন্য সকলের কাছে কটাক্ষের শিকার হলেন। সম্প্রতি এলজিবিটিকিউ সম্প্রদায়কে নিয়ে একটি মন্তব্য করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছেন প্রবীণ এই সঙ্গীতশিল্পী।

অনুরাধার মন্তব্যে রুষ্ট জনতা
অনুরাধার মন্তব্যে রুষ্ট জনতা

কী বলেছেন তিনি?

সম্প্রতি একটি পডকাস্ট চলাকালীন বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন একটি মন্তব্য করেন যার ফলে অনুরাধার প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন সকলে। ভারতে বিয়ের গুরুত্ব বা পবিত্রতা কতটা বা আগের থেকে সেটা কমে গিয়েছে কিনা এই কথা বলতে গিয়ে তিনি সমকামিতা প্রসঙ্গে কথা বলে ফেলেন।

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

অনুরাধা বলেন, ‘বিয়ের পবিত্রতা আর আগের মতো নেই। এর একটা প্রধান কারণ হল এলজিবিটিকিউ সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া। ওরা সমাজে কি অবদান রেখেছে বা রাখছে আমি জানতে চাই। একজন ছেলে এবং একজন মেয়ে বিয়ে করে সংসার করলে বা পরিবার বললে সেটা স্বাভাবিক এবং সঠিক। কিন্তু এই সম্প্রদায়ের ক্ষেত্রে কিভাবে সেটা সম্ভব?’

খুব স্বাভাবিকভাবেই গায়িকার এই মন্তব্য একেবারেই ভালো লাগেনি কারও। একজন লিখেছেন, ‘তাহলে আপনাকে বলি যে ওরা কিভাবে এই সমাজে অবদান রাখছে। ওরা আইনগত বিয়ে করে বহু পরিত্যক্ত শিশুদের আইনত দত্তক নিচ্ছে এবং সমাজে নিজেরা এগিয়ে চলেছে। এইভাবে সকলের হাতে মাইক্রোফোন দেওয়া বন্ধ হোক।’

অন্য একজন লিখেছেন, ‘কথাটা অনেকটা বাঁ হাতিরা সমাজে কি অবদান রেখেছে এমন কথা হয়ে গেল। সমকামী বা রূপান্তরকামী ব্যক্তিরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে কিছু না কিছু অবদান রাখছেন। একজন মানুষের মূল্য তার চরিত্র এবং কাজ বিয়ে হওয়া উচিত। সে কাকে ভালোবাসে সেই পরিপ্রেক্ষিতে হওয়া উচিত নয়।’

কেউ আবার লিখেছেন, ‘সমাজে আপনার আপনার মত বহু মানুষ অবদান রাখছেন তাই বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশের তালিকায় আমরা সকলের আগে রয়েছি। সমকামী নারী-পুরুষদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ওরা অন্তত জনসংখ্যা বৃদ্ধিতে সামান্য হলেও প্রভাব কমিয়েছেন। চোখ কান নাক খোলা রাখুন আর মুখ বন্ধ করুন।’

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

কেউ কেউ আবার গায়িকার গানের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছেন, অনেকের রক গান আবার আপনি ভজন গান তাহলে এটা যদি বলা হয় যে রক সঙ্গীতে আপনার অবদান কি তাহলে কি সেটা ভালো হবে?

অনুরাধা প্রথম গান গেয়েছিলেন ১৯৭৩ সালের 'অভিমান' ছবিতে, যেখানে অমিতাভ বচ্চন এবং জয়া অভিনয় করেছিলেন। এরপর তিনি 'কালিচরণ', 'আপ বিয়াতি' এবং ব্লকবাস্টার 'হিরো'-র মতো ছবিতে গান করেন। তবে, নব্বইয়ের দশকেই এই গায়িকা 'আশিকি', 'দিল হ্যায় কি মানতা নহি' এবং 'সাজন'-এর মতো পরপর হিট গান উপহার দেন। সাম্প্রতিক সময়ে তিনি ভক্তিগীতি গাওয়ার জন্য পরিচিত।