সুমন মৈত্রের পরিচালনায় আসছে ‘অনুরণন’, ছবিতে কোন ধরনের গল্প বলবেন পরিচালক?

কিছুদিন আগেই শুটিং সম্পন্ন হয়েছে অনুরণন ছবি। এই ছবির পরিচালনা করছেন পরিচালক সুমন মৈত্র। প্রযোজনায় সৌরভ চক্রবর্তী এবং শাশ্বতী গুহ চক্রবর্তী। শর্টফিল্ক এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি হতে চলেছে এটি।

Published on: Nov 3, 2026, 18:00:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই শুটিং সম্পন্ন হয়েছে ‘অনুরণন’ ছবির। এই ছবি পরিচালনা করছেন পরিচালক সুমন মৈত্র। প্রযোজনায় সৌরভ চক্রবর্তী এবং শাশ্বতী গুহ চক্রবর্তী। শর্টফিল্ক এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি হতে চলেছে এটি।

সুমন মৈত্রের পরিচালনায় আসছে ‘অনুরণন’
সুমন মৈত্রের পরিচালনায় আসছে ‘অনুরণন’

সিনেমার চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অশোক রায়। তিনি প্রথম থেকেই এই ছবির সঙ্গে যুক্ত। চিত্রনাট্য লেখার পাশাপাশি তিনি সহকারি প্রযোজক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিমল গিরি, ঈশান মজুমদার, অনুক্তা ঘোষাল, দীপান্বিতা নাথ, অশোক রায়, অরুণ চট্টোপাধ্যায়, স্বপন কুমার নাথ সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের।

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী

ছবিটি নিয়ে পরিচালক জানিয়েছেন, তিনি এই সিনেমার মধ্যে মনস্তাত্ত্বিক বাস্তবতা এবং কল্পনাকে মিলিয়ে মিশিয়ে দেখানোর চেষ্টা করেছেন। এই ছবিটি শুধুমাত্র মানুষকে বিনোদন দেবে তা নয় মানুষকে ভাবাতে সাহায্য করবে। এমন কিছু অনুভূতি যা মানুষ প্রকাশ করতে পারে না কিন্তু মনের গভীরে থেকে যায়, সেই অনুভূতি এবার পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক। তাই এই সিনেমার গল্পের রেশ যে বহুদিন মানুষের মনের মধ্যে থেকে যাবে তা নিয়ে আশাবাদী পরিচালক।

ছবির গল্প প্রসঙ্গে

এই ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা। তবে নির্মাতারা জানিয়েছেন যথা সময় এই ছবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করবেন তাঁরা। তবে যেহেতু প্রযোজনা সংস্থার এটি প্রথম প্রযোজিত খুবই তাই এটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।

আরও পড়ুন: পারিবারিক ভিডিয়োয় কেন নেই দুর্নিবারের পরিবার? সত্যিটা সামনে আনলেন গায়কের বাবা

ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ। নির্মাতাদের লক্ষ্য, প্রয়োজনীয় সময় নিয়ে যত্ন সহকারে এই ছবিটি সকলের কাছে তুলে ধরা। তবে ছবি দিনক্ষণ এখনো জানানো হয়নি। সমস্ত কাজ সম্পন্ন হলে ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।