আবার হাওয়া বদল দেখে অনুষা-র অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ মা মধুমন্তী! কী বললেন?
অনুষা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব অশোক বিশ্বনাথন এবং বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালিকা মধুমন্তী মৈত্রের কন্যা। আবার হাওয়া বদলে মেয়েকে দেখে কী বললেন মা?
শুক্রবার সন্ধ্যায় কলকাতায় হয়ে গেল আবার হাওয়া বদলের প্রিমিয়ার। যাতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী থেকে শুরু করে তারকারা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে অনুষা বিশ্বনাথনের। মেয়ের সিনেমার প্রিমিয়ারে এদিন হাজির ছিলেন মধুমন্তী মৈত্র। মেয়ের সিনেমা দেখে কী বললেন একসময়ের জনপ্রিয় সঞ্চালিকা?

মধুমন্তীর গলায় অনুষার দরাজ প্রশংসা। বললেন, 'আমার সিনেমাটা খুব ভালো লাগল। এমনিতেই আমি ওর ছোটখাটো ফ্যান। মানে অভিনয়ের, নট অ্যাস আ পার্সন। ওর বাবারও (প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অশোক বিশ্বনাথন) খুব ভালো লেগেছে। আর এই সিনেমায় এখানে সবাই খুব ভালো।’
আবার হাওয়া বদলে অনুষার প্রশংসা করেছেন রুদ্রনীল ঘোষ। অভিনেতা বলেছেন ‘এই ছবির সেরা পাওয়া অনুষা’। আর তা শুনে মধুমন্তী বললেন, ‘সিনিয়রদের এইটুকু ভ্যালিডেশন, প্রশংসা আসলেই দরকার। রাস্তাটা তো এমনিতে খুব সুবিধের নয়। বা মসৃণ নয়। আমি নিশ্চিত অনুশা এর জন্য গ্রেটফুল।’
১২ জুন শুক্রবর মুক্তি পেয়েছে আবার হাওয়া বদল। প্রিমিয়ারে ছবির মুখ্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রাইমা সেন, অনুষা বিশ্বনাথনের পাশাপাশি এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, যিশু সেনগুপ্তর মতো তারকারা। পরমব্রতর সঙ্গে এদিন দেখা যায় তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীকে।
অনুষা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব অশোক বিশ্বনাথন এবং বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালিকা মধুমন্তী মৈত্রের কন্যা। অভিনয়ের আবহে বড় হয়ে ওঠা অনুষা খুব অল্প সময়ে আর অল্প বয়সেই নিজের পরিচিতি গড়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। অরিন্দম শীল পরিচালিত ধনঞ্জয় ছবির মাধ্যমে প্রথমে নজরে আসেন অনুষা। মৈনাক ভৌমিক পরিচালিত জেনারেশন আমি, গোয়েন্দা জুনিয়র, অনীক দত্তের বরুণবাবুর বন্ধু, অপরাজিত-র মতো ছবি তাঁর কেরিয়ারের মোড় ঘোরায়। ব্যোমকেশ হত্যা মঞ্চ, হেমন্তের অপরাহ্ন, মিথ্যে প্রেমের গানের মতো ছবিতে তাঁর দেখা মিলেছে।
কাজ করেছেন ছোট পর্দাতেও। দেখা গিয়েছে জল থৈ থৈ ভালোবাসা সিরিয়ালে। এরপর মৈনাক ভৌমিকের একটি নতুন ওয়েব সিরিজে তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অনুষাকে। লেখাপড়ার ক্ষেত্রে অনুষা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর (MA) ডিগ্রি সম্পন্ন করেছেন।
ব্যক্তিগত জীবন নিয়েও বারংবার অনুষা এসেছেন চর্চায়। অভিনেতা ও পরিচালক আদিত্য সেনগুপ্তের সঙ্গে বিয়ের ঠিক হলেও, তা ভেঙে যায়। ২০২৬ সালের জানুয়ারি মাসে বিয়ের কথা ছিল। যদিও সম্পর্ক ভাঙা নিয়ে কোনো পক্ষই খোলেননি মুখ। অনুষার সঙ্গে বর্তমানে নাম জড়িয়েছে সৌম্য মুখোপাধ্যায়ের। যদিও সৌম্য়ের দাবি, তাঁদের ১১ বছরের গভীর বন্ধুত্ব আছে। তাঁরা একে অপরের কঠিন সময়ে পাশে থাকেন, তবে তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


