Anushka-Vamika: দীর্ঘ বিরতির অবসান! বিজ্ঞাপনের শ্যুট করল অনুষ্কা, সঙ্গের ছোট মেয়েটি ভামিকা নাকি?

লম্বা বিরতির পর একটি বিজ্ঞাপনের মাধ্যমে কামব্যাক করলেন অনুষ্কা শর্মা। আর ভামিকা-অকায়ের মা-কে ফিরে পেয়ে, সোশ্যাল মিডিয়া উচ্ছ্বসিত হলেও, বিরাট-পত্নীর নতুন লুক দেখে সকলে হতবাক হয়েছেন।

May 13, 2026, 14:57:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মার সিনেমা জিরো। তারপর করোনা, দুই সন্তানের জন্ম। বহুদিন ধরেই প্রচারের আলো থেকে দূরে আছেন অভিনেত্রী। মাঝে একটি সিনেমায় কাজ করলেও, তা মুক্তি পায়নি। তবে এবার অনুষ্কা শর্মার ভক্তদের জন্য অপেক্ষা করছে এক বড় চমক। একটি বিজ্ঞাপনের মাধ্যমে কামব্যাক করলেন অনুষ্কা। গ্রিন রঙের পোশাকে দেখা গেল তাঁকে। একটি ছোট্ট বাচ্চাও ছিলেন সঙ্গে, যদিও সেটা বিরাট-কন্যা ভামিকা নয়। সন্তানদের প্রচারের থেকে দূরেই রাখেন দম্পতি। মুখও দেখাননি ছেলে-মেয়ের এখনো। এদিকে অনুষ্কাকে ফিরে পেয়ে, সোশ্যাল মিডিয়া উচ্ছ্বসিত হলেও, তাঁর নতুন লুক দেখে কেউ কেউ আবার হতবাক হয়েছেন।

অনুষ্কা-বিরাট।
অনুষ্কা-বিরাট।

বিজ্ঞাপনের শ্যুটে দেখা মিলল অনুষ্কা শর্মার

অনুষ্কা শর্মাকে দেখা গেল একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে, যা মঙ্গলবার শেয়ার করা হয়। ভিডিয়োটি প্রকাশের পরপরই নেটিজেনরা অনুষ্কার লুক নিয়ে আলোচনা শুরু করেন এবং অনেকেই প্রশ্ন তোলেন যে, তিনি তাঁর মুখে কোনো কসমেটিক সার্জারি করিয়েছেন কি না।

ভিডিয়োটির প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা কি এডিট করা নাকি মুখে কোনো সার্জারি করা হয়েছে? যাই হোক, মুখটা দেখতে স্বাভাবিক লাগছে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তার মুখে কিছু একটা গড়বড় আছে, ঠিক কী বুঝতে পারছি না।’ তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখানে তো চেনাই যাচ্ছে না’!

আবার অনেকেই এই সমালোচনায় না ভেসে, অভিনেত্রীর পক্ষ নিয়েছেন। একজন লেখেন, ‘আমি কিন্তু মুগ্ধ! অনুষ্কাকে পর্দায় দেখতে পেয়েই আমি যথেষ্ট খুশি।’ আরেকজন লেখেন, ‘এখানে যারা তার চেহারা নিয়ে মন্তব্য করছেন, আপনারা তো সেইসব লোক যারা অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি ভুল হলে চিৎকার করেন। দুই সন্তানের মা অনুষ্কা, এটা ভুলে যাবেন না। এক সন্তানের মা হিসেবে আমি বলতে পারি যে আগের মতো ফিট হওয়া কতটা কঠিন। আপনার মেটাবলিজম একেবারে নষ্ট হয়ে যায়, এবং মানসিকভাবে স্বাভাবিক বোধ করতেই অনেক সময় লেগে যায়। শারীরিক অবস্থার কথা তো বাদই দিন। বাইরের নারীদের প্রতি একটু সহানুভূতিশীল হন। আমি নিজেও অনুষ্কার খুব বড় ভক্ত নই। বরং আমি এই কথা বলছি আজ সব নারীদের হয়ে।’

অনুষ্কা শর্মার সাম্প্রতিক কাজ

অনুষ্কা শর্মাকে ২০১৮ সালের ‘জিরো’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। ভামিকার জন্মের পর তিনি ‘চাকদা এক্সপ্রেস’ নামের একটি ছবিতেও কাজ করেন। যেখানে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। এটি মুক্তির কথা ছিল নেটফ্লিক্সে। তবে, ছবিটির মুক্তি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অনুষ্কা ২০০৮ সালে শাহরুখ খানের রব নে বানা দি জোড়ি দিয়ে তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেন। এরপর অভিনেত্রী ব্যান্ড বাজা বারাত, পিকে, দিল ধড়কনে দো, পরী, ফিল্লোরি এবং আরও অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More