Zee Bangla: এবার জি বাংলার পর্দায় জলসার ‘কম্পাস’ খ্যাত এই অভিনেত্রী, কোন মেগা, বিপরীতে কে?
সদ্য শেষ হয়েছে স্টার জলসার কম্পাস। সেই মেগার রেশ কাটতে না কাটতেই জি বাংলার বাঘিনীতে যোগ দিলেন অন্বেষা।
'কম্পাস' ধারাবাহিক শেষ হতে না হতেই ফের ছোটপর্দায় ধামাকাদার প্রত্যাবর্তন ঘটালেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। এবার জি বাংলার নতুন মেগা ধারাবাহিক 'বাঘিনী'-তে একদম অন্য রূপ নিয়ে হাজির হচ্ছেন তিনি। আর এই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা সুতীর্থ সাহাকে।

জি বাংলার পর্দায় প্রতিদিন রাত ৯টার প্রাইম টাইম স্লটে সম্প্রচারিত হচ্ছে এই নতুন ধারাবাহিক। যেখানে লিড রোলে অভিনয় করছেন সম্পিতা প্রামাণিক এবং সিদ্ধার্থ সেন। পর্দায় অন্বেষা ও সুতীর্থর চরিত্রের নাম 'মিহির' এবং 'অন্তরা'।পর্দায় 'মিহির-অন্তরা'র নতুন কেমিস্ট্রি:সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন পথচলার কথা জানান দিয়ে অন্বেষা ভক্তদের উদ্দেশ্যে লেখেন— ‘দেখা হচ্ছে বাঘিনীতে! ….সবাই ভালোবাসা দিও মিহির আর অন্তরাকে।’
প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, লাল ও মেরুন কম্বিনেশনের তাঁতের শাড়িতে সনাতনী বাঙালি সাজে অন্বেষা (অন্তরা)। অন্যদিকে সুতীর্থর (মিহির) পরনে রয়েছে গাঢ় সবুজ রঙের কুর্তি এবং হালকা রঙের ট্রাউজার। একে অপরের চোখের দিকে তাকিয়ে মিষ্টি হাসির এই রোমান্টিক পোজ স্পষ্ট করে দিচ্ছে যে পর্দায় এই নতুন জুটির কেমিস্ট্রি বেশ জমে ক্ষীর হতে চলেছে। '
কম্পাস'-এর পর অন্বেষার নতুন এই লড়াকু অবতার এবং সুতীর্থর সঙ্গে তাঁর এই নতুন অন-স্ক্রিন রসায়ন দর্শকের মনে কতটা জায়গা করে নেয়, এখন সেটাই দেখার! সোহাগ চাঁদ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করে চর্চায় এসেছিলেন অন্বেষা। আপতত যদিও পার্শ্ব চরিত্রেই দেখা মিলছে তাঁর।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


