Anwesha Hazra: ‘তুমি কিছু বললে আমি সেটা ভীষণ ভাবে মনে নিই..’, কার প্রশংসায় চোখ ভিজল অন্বেষার?
Anwesha Hazra: পরিচালক কৃষ্ণেন্দু বসু (কৃষ) এবং অভিনেত্রী অন্বেষা হাজরা— টলিপাড়ার এই জুটির রসায়ন ‘এই পথ যদি না শেষ হয়’ মেগা থেকেই দর্শকদের ভীষণ প্রিয়। সম্প্রতি পরিচালক তাঁর প্রিয় ‘উর্মি’র নতুন কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন। সেই প্রশংসার স্ক্রিনশট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট করলেন অন্বেষাও।
টলিপাড়ায় অভিনেত্রী এবং পরিচালকের সম্পর্কের সমীকরণ অনেক সময় পেশাদারিত্বের গণ্ডি ছাড়িয়ে যায়। পরিচালক কৃষ্ণেন্দু বসু, যাঁকে ইন্ডাস্ট্রির অনেকেই ভালোবেসে ‘কৃষ’ বা ‘পাপান’ বলে ডাকেন, তাঁর এবং অন্বেষা হাজরার সম্পর্কটাও ঠিক তেমনই। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের সেই কালজয়ী সাফল্যের কারিগর ছিলেন এই পরিচালক-অভিনেত্রী জুটি। এবার অন্বেষার নতুন চরিত্র ‘আনন্দী’র অভিনয়ে মুগ্ধ হয়ে ফেসবুকে দরাজ প্রশংসা করলেন কৃষ। আর সেই প্রশংসা পেয়েই আপ্লুত অন্বেষা।

পরিচালকের দরাজ সার্টিফিকেট:
বর্তমানে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে অন্ধ মেয়ের চরিত্রে দেখা মিলছে অন্বেষার। সেই অভিনয় দেখেই মুগ্ধ কৃষ্ণেন্দু বসু। তিনি সমাজমাধ্যমে অন্বেষার পারফরম্যান্সকে ‘আউটস্ট্যান্ডিং’ তকমা দিয়ে লেখেন— ‘দৃষ্টিহীন একটি চরিত্রের এই যে বহিঃপ্রকাশ, চোখ, হাত এবং মুখের পেশির যে অনবদ্য ব্যবহার... কী ভালো করেছিস!’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালির ইমোজি।
অন্বেষার আবেগী উত্তর:
পরিচালকের এই প্রশংসার স্ক্রিনশট শেয়ার করে অন্বেষা বেশ মজার ছলেই লিখেছেন, ‘ওকে তো show off করছি... কিছু করার নেই।’ কিন্তু মজা ছাপিয়ে বেরিয়ে এসেছে গভীর শ্রদ্ধা। অন্বেষা লেখেন, ‘হঠাৎ দেখলাম নোটিফিকেশন এল... উউউমামামাআআআআ! তারপর দেখি উনি প্রশংসা করেছেন। ইট মিনস আ লট পাপান।’ অভিনেত্রী আরও জানান, কৃষ্ণেন্দু বসু কাজের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে। তাই তাঁর কাছ থেকে প্রশংসা পাওয়া মানে তা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অডিটে পাশ করার মতো বিষয়!
সফল জুটির স্মৃতি:
অন্বেষার কেরিয়ারের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া ধারাবাহিক ছিল ‘এই পথ যদি না শেষ হয়’। সেই সময় থেকেই কৃষ্ণেন্দু বসুর সঙ্গে তাঁর কাজের বোঝাপড়া দারুণ। এই মুহূর্তে কৃষ ‘পরিণীতা’ ধারাবাহিকটি পরিচালনা করছেন। কাজের ব্যস্ততা থাকলেও পুরনো সহকর্মীর সাফল্য যে তাঁকে তৃপ্তি দেয়, তা এই পোস্টেই স্পষ্ট। অন্বেষার কথায়, ‘তুমি কিছু বললে আমি সেটা ভীষণভাবে মেনে নিই... তা সেটা ভালো হোক কি খারাপ।’
সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার কথোপকথন দেখে মজেছেন নেটিজেনরাও। প্রিয় নায়িকাকে তাঁর ‘পাপান’-এর কাছ থেকে এমন সার্টিফিকেট পেতে দেখে খুশি ভক্তমহলও।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


