Adrija Roy: ‘খারাপ মেয়ে’ কটাক্ষে জেরবার অদ্রিজা, অবশেষে মুখ খুললেন ‘অনুপমা’ অভিনেত্রী
আদ্রিজা রায় এখন জাতীয় স্তরে চর্চায় তাঁর ‘রাহী কোঠারি’ চরিত্রটির জন্য। পর্দায় মায়ের বিরুদ্ধাচরণ করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তিনি। এমনকি তাঁকে ‘দেশের সবথেকে খারাপ মেয়ে’ তকমা দিতেও ছাড়ছেন না নেটিজেনরা। এবার সেই ট্রোলিং আর নিজের বিতর্কিত চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
টলিউড থেকে বলিউড— আদ্রিজা রায়ের সফরটা এখন মধ্যগগনে। কিন্তু জনপ্রিয়তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিড়ম্বনা। ‘অনুপমা’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করা রূপালী গঙ্গোপাধ্যায়ের অনস্ক্রিন মেয়ে ‘রাহী’ এখন দর্শকদের দু’চোখের বিষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সোশ্যাল মিডিয়ায় আদ্রিজাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেও ছাড়ছেন না অনুরাগীরা। কিন্তু অভিনেত্রী নিজে কী ভাবছেন? রাহী কি সত্যিই ক্ষমার অযোগ্য?

জনতার রোষ ও ‘সবথেকে খারাপ মেয়ে’:
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদ্রিজা জানিয়েছেন, নেটিজেনরা তাঁদের ক্ষোভ উগরে দেওয়ার ক্ষেত্রে কোনও রাখঢাক করছেন না। আদ্রিজার কথায়, “সোশ্যাল মিডিয়ায় আমার স্টোরিতে মানুষ মারাত্মক রেগে প্রতিক্রিয়া জানান। অনেকে তো আমাকে ‘দেশের সবথেকে খারাপ মেয়ে’ (Worst daughter of the country) বলে ডাকছেন।” অভিনেত্রীর আক্ষেপ, যখনই কোনও মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সমাজ বিচার না করেই তাকে ‘ভিলেন’ বানিয়ে দেয়।
রাহী কি পুরোপুরি ভুল?
নিজের চরিত্রের হয়ে সওয়াল করে আদ্রিজা বলেন, ‘রাহী কোঠারি পুরোপুরি ভুল নয়। ওর জায়গায় অন্য কোনও মেয়ে থাকলেও তার খারাপ লাগত।’ আদ্রিজার যুক্তি, একদিকে অনুপমা প্রেম-কে নিজের ছেলে বলে ডাকছে, অথচ অন্যদিকে তারই স্বপ্ন ভেঙে অন্য কারও স্বপ্ন পূরণ করতে ব্যস্ত। একজন মেয়ের কাছে তার মায়ের এই বৈষম্যমূলক আচরণ অত্যন্ত যন্ত্রণাদায়ক। মায়ের থেকে থাপ্পড় খাওয়ার সেই বিতর্কিত দৃশ্যটি নিয়েও এখন উত্তাল নেটপাড়া।
ব্যক্তিগত আক্রমণ বনাম অভিনয়:
আদ্রিজা স্পষ্ট জানান, পর্দার চরিত্র আর বাস্তবের আদ্রিজার মধ্যে আকাশ-পাতাল তফাত। তিনি বলেন, 'ব্যক্তি জীবনে আমি এমন কিছু করিনি যার জন্য মানুষ আমার ওপর রাগ করতে পারে। কিন্তু পর্দার রাগের বহিঃপ্রকাশ মানুষ আমার ওপর পার্সোনালি করে ফেলছেন।'
নতুন জীবনের শুরু:
পর্দার টানাপোড়েনের মাঝেই অবশ্য ব্যক্তিগত জীবনে দারুণ খুশিতে রয়েছেন আদ্রিজা। কিছুদিন আগেই তিনি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে আংটি বদল সেরেছেন।ভিগনেশ-অদ্রিজার এনগেজমেন্টের সেই রঙিন ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একদিকে নতুন জীবন শুরুর আনন্দ, আর অন্যদিকে ‘অনুপমা’-র সেটে রাহী হয়ে হাজারো গালমন্দ সহ্য করা— সব মিলিয়ে আদ্রিজা এখন খবরের শিরোনামে।
রাহী আর অনুপমার এই আদায়-কাঁচকলায় সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। তবে আদ্রিজা প্রমাণ করে দিয়েছেন, দর্শক তাঁকে ঘৃণা করছেন মানেই তাঁর অভিনয় সার্থক।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


