চিরকালই মুখের উপর কথা বলতেই পছন্দ করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। যেমন তিনি প্রাণ খুলে হাসতে জানেন, ঠিক তেমনি সোজা কথা সোজা ভাবে বলতেই পছন্দ করেন তিনি। আজ মুক্তি পেয়েছে ‘দেবীপক্ষ’ সিরিজের প্রথম ঝলক, যেখানে এক রাজকীয় পরিবারের গৃহিনী রূপে ধরা দিয়েছেন অপরাজিতা। ঠিক একই দিনে সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা নেট পাড়ার বাসিন্দাদের পড়ালেন আত্মসম্মানের পাঠ।
আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন অপরাজিতা?
আজ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অপরাজিতা যেখানে তিনি লেখেন, সম্মান ভিক্ষা করে পাওয়ার জিনিস নয়। সম্মান এমন একটি উপস্থিতি যেখানে মানুষ নিজে থেকেই নিজের ব্যবহার ঠিক করে নেয় তোমায় দেখে। কিন্তু যে মানুষ নিজেকে সব থেকে বেশি অ্যাভেলেবেল করে দেয়, সবসময় সবার জন্য উপস্থিত থাকে, তারাই দিনের শেষে মানুষের প্রতারণার শিকার হয়।
অপরাজিতার কথায়, অতিরিক্ত যত্ন ভীষণ সাংঘাতিক। কোনও মানুষের জন্য সব সময় উপস্থিত থাকার অর্থ হলো নিজের অস্তিত্বকে বিপন্ন করে তোলা। ভালোবেসে অন্যের জন্য করা কাজকে মানুষ একটা সময় টেকেন ফর গ্যান্টেড করে তোলে। অন্যকে বাঁচাতে গিয়ে এক সময় নিজেই মরে যাওয়াটা কখনও বুদ্ধিমানের কাজ হতে পারে না।
তাই সকলকে ভালো না বেসে, সকলের জন্য অপেক্ষা না করে, শুধুমাত্র নিজেকে ভালোবাসার পরামর্শ দেন অপরাজিতা। নিজের বন্ধু হতে হবে, হয়ে উঠতে হবে নিজের সাফল্যের সবথেকে বড় সাক্ষী। নিজের দাম নিজে না বুঝলে কখনওই আত্মসম্মান নিয়ে বাঁচা যাবে না। এইটুকু বুঝতে পারলেই জীবন সার্থক।
Home/Entertainment/'বন্ধু খুঁজে হাপিয়ে ওঠার আগে', আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন অপরাজিতা?