অপরাজিতা, ঋদ্ধিদের বোন ফোঁটা! নেটপাড়ার সাবাসি, ‘হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান’

নিয়মের সেই চিরাচরিত রীতিই ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। আজকাল যেমন ‘জামাইষষ্ঠীর’ পাশপাশি চলছে ‘বউমাষষ্ঠী’, ঠিক তেমনই বোনফোঁটা নিলেন অপাজিতা। আরও একধাপ এগিয়ে পাতানো বোনকে ফোঁটা দিলেন ঋদ্ধি সেন।

Published on: Nov 12, 2026, 15:30:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বুধবার ছিল ভাইফোঁটা। দাদা বা ভাইয়ের মঙ্গলকামনায় ফোঁটা দিদি-বোনদের। দাদারা সামনাসামনি না থাকলে, অনলাইনে ফোঁটা দেওয়ার চল বহুদিনের। তবে মাঝেসাঝেই প্রশ্ন ওঠে, বোনেরাই বা কেন থাকবে পিছিয়ে? তাঁদের মঙ্গলকামনার কি প্রয়োজন নেই?

অপরাজিতা, ঋদ্ধিদের বোন ফোঁটা।
অপরাজিতা, ঋদ্ধিদের বোন ফোঁটা।

আর নিয়মের সেই চিরাচরিত রীতিই ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। আজকাল যেমন ‘জামাইষষ্ঠীর’ পাশপাশি চলছে ‘বউমাষষ্ঠী’, ঠিক তেমনই বোনফোঁটা নিলেন অপাজিতা। আরও একধাপ এগিয়ে পাতানো বোনকে ফোঁটা দিলেন ঋদ্ধি সেন। আর দুই তারকার শেয়ার করা পোস্টেই প্রশংসায় ভরাল নেটপাড়া।

কৌশিক-রেশমিকর বাড়িতে আয়োজন হয়েছিল বোনফোঁটার। আজকাল হামেশাই তাঁদের বাড়িতে দেখা মেলে এক খুদের। পড়শি এক কন্যাকে বোন পাতিয়েছেন ঋদ্ধি। কৌশিক-রেশমির কাছেও সে ঘরেরই মেয়ে। তাঁর থেকেই ফোঁটা নিলেন অভিনেতা। শুধু তাই নয়, পালটা দিলেন বোনফোঁটাও। সেই ছবি শেয়ার করে রেশমি লিখলেন, ‘ভাইফোঁটা ও বোনফোঁটা। যমের দুয়ারে কাঁটা ভাইয়ের জন্য পড়লে বোনের জন্যেও পড়া উচিৎ।’

ঋদ্ধি নিজেও ভাইফোঁটার ছবি ভাগ করে নিয়েছেন তাঁর প্রোফাইলে। লিখেছেন, ‘জয়ার 'প্রথম সব কিছুর' তালিকায় আজকে নতুন আশ্চর্যের সংযোজন ‘ভাই ফোঁটা’ l অবিরত দুষ্টুমি আর প্রশ্নের মাঝে আজকের বিরতি ঘটলো ছোট্ট হাতের আশীর্বাদে l’

অন্যদিকে, বোনফোঁটা পেলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। তিনি সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘আমাদের বাড়িতে শুধু ভাইদের নয়, বোনের কপালেও ফোঁটা পড়ল আজ। মানুদি আর অর্পিতা আমার কপালে ফোঁটা দিয়ে মনটাও ভরিয়ে দিল। এই প্রাপ্তি শুধু আনন্দের নয়, এক অনন্য সম্মানের। বোনের মঙ্গল চেয়েও যখন প্রদীপ জ্বলে, তখন সেই আলোয় সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে।’ কমলা রঙের শাড়িতে দেখা গেল অপরাজিতাকে।

আর দুই তারকার এই বিশেষ উদযাপন মন কেড়ে নিয়েছে নেটপাড়ার। ঋদ্ধির পোস্টে একজন লিখেছেন, ‘আজকের দিনের সেরা ছবি’। আরেকজন লেখেন, ‘কী মিষ্টি এই বাচ্চা মেয়েটা’। অপরাজিতার পোস্টে মন্তব্য পড়েছে, ‘পরিবারের সকলকে নিয়ে এভাবেই ভালোবাসায় বেঁধে থেকো।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More