গাড়ি দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে, এখন কেমন আছেন তিনি?

রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ের গুইন্ডির কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে দুর্ঘটনায় আহত হন এআর রহমানের ছেলে এআর আমিন। দুটি গাড়ির সংঘর্ষে খুব অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। সৌভাগ্যবশত কোনও বড়সড় ক্ষতি হয়নি। খুব সামান্যই আঘাত পেয়েছেন সঙ্গীতশিল্পীর সন্তান।

Published on: Aug 10, 2026, 14:20:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ের গুইন্ডির কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে দুর্ঘটনায় আহত হন এআর রহমানের ছেলে এআর আমিন। দুটি গাড়ির সংঘর্ষে খুব অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। সৌভাগ্যবশত কোনও বড়সড় ক্ষতি হয়নি। খুব সামান্যই আঘাত পেয়েছেন সঙ্গীতশিল্পীর সন্তান।

গাড়ি দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে
গাড়ি দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আমিন ও তাঁর এক বন্ধু। দুজনেই সামান্য আহত হয়েছেন। কোয়েম্বাটুরের দিকে যাওয়ার সময় কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আমিনের গাড়ির। দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে নিয়ে যাওয়া হয় কাভেরি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়। এখন দুজনেই সুস্থ আছেন এবং বাড়ি ফিরে গিয়েছেন।

আরও পড়ুন: ফেলুদা থেকে শঙ্কু, এক ফ্রেমে গোটা সত্যজিৎ, প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

পুলিশ সূত্রে অনুযায়ী, অন্য গাড়িটিতে যে ব্যক্তি ছিলেন তাকেও নিয়ে যাওয়া হয় কালাইগনর সেন্টেনারি সুপার স্পেশালিটি হাসপাতালে। আপাতত তদন্তের স্বার্থে দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটি মামলাও দায়ের করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আমিন প্রসঙ্গে

এআর রহমানের সন্তান হলেও আমিন নিজের একটি আলাদা পরিচিতি গড়ে তোলার চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিতে। ২০১৫ সালে মণি রত্নম পরিচালিত ‘ও কাধাল কানমণি’ ছবির মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন আমিন। এরপর বিভিন্ন ভাষা এবং বিভিন্ন ধারার সঙ্গীতে নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

আরও পড়ুন: হাসিমুখে সব ছেড়ে দেওয়াই জীবন! রণজয়ের নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা কল্পনা

খুব সম্প্রতি তিনি গিয়েছেন রামচরণের আসন্ন চলচ্চিত্র ‘পেড্ডি’ ছবির ‘চিকরি চিকরি’ গানটি। এই গানের তামিল সংস্করণে কন্ঠ দিয়েছেন তিনি। এছাড়াও তিনি জসলিন রয়্যালের সাথে 'ভিগি ভিগি' নামক একটি স্বতন্ত্র একক গানে কাজ করেছেন, যার মিউজিক ভিডিওতে দুলকার সলমন এবং ম্রুনাল ঠাকুরকে দেখা গিয়েছে।