শুটিং ফ্লোরে চোট পেলেন আরাত্রিকা, কী ঘটেছে, কেমন আছেন অভিনেত্রী?
গতকাল সোশ্যাল মিডিয়ায় আরাত্রিকা একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন নজর ইজ রিয়েল
গতকাল সোশ্যাল মিডিয়ায় আরাত্রিকা একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন ‘নজর ইজ রিয়েল’। অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে কি হয়েছে? কেউ কেউ আবার নিজের অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, একদম ঠিক কথা। কিন্তু ওই একটি বাক্য ছাড়া আরাত্রিকা আর কিছুই শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়।

তবে কি ঘটেছে সেটা পরবর্তীকালে নিজেই জানান অভিনেত্রী। আজকাল ডট ইনকে অভিনেত্রী জানান, শুটিং ফ্লোরে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছেন তিনি। অসাবধানতায় বেল্টের বারি চোখে লেগে গিয়েছে, ফলে চোখ ভীষণভাবে ফুলে গিয়েছে। এমনকি রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘সিনেমা না দেখে মন্তব্য করবেন না…’, টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা
অভিনেত্রী জানিয়েছেন, চোখের জন্য আপাতত তিনি বিশ্রামে আছেন তবে পুরোপুরি কাজ বন্ধ নেই। স্ক্রিন টাইম কমিয়ে দেওয়া হয়েছে। তবে এই চোট ধারাবাহিকের শুটিং ফ্লোরে পেয়েছেন নাকি অন্য কোনও কাজ করতে গিয়ে এই চোট পেয়েছেন আরাত্রিকা, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে আরাত্রিকা অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যে অভিনয় করার জন্য মাঝেমধ্যেই অ্যাকশন করতে হয় তাঁকে। তাই অনেকেরই ধারণা উজি চরিত্রে অভিনয় করতে গিয়েই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মাতৃত্বের ২৬ বছর পূরণ, জন্মদিনে অঙ্কনকে খোলা চিঠি লিখলেন ঋতুপর্ণা
‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে আরাত্রিকা ছাড়া অভিনয় করছেন অভিষেক বীর শর্মা। তিনি অভিনয় করছেন ঋষি চরিত্রে। অন্যদিকে শ্রুতি দাস অভিনয় করছেন নিশা চরিত্রে। অভিনয় করতে দেখা যাচ্ছে ফাহিম মির্জাকে।
E-Paper

