Aratrika Maity: 'শেষ পর্যন্ত সবাই একা...', কর্মব্যস্ততার মধ্যেও কেন ‘একা’ লাগে আরাত্রিকার?

Aratrika Maity: খুব সম্প্রতি ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দায় অভিনয় করেছেন আরাত্রিকা। এক ঝলক দেখলে যেন মনে হয় অবিকল সুচিত্রা সেন। এই মুহূর্তে জোয়ার ভাটা ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু এত ব্যস্ততা থাকা সত্ত্বেও দিনের শেষে নিজেকে খুঁজে পান সম্পূর্ণ একা।

Apr 10, 2026, 14:18:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Aratrika Maity Shared Her Thought: খুব সম্প্রতি ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দায় অভিনয় করেছেন আরাত্রিকা। এক ঝলক দেখলে যেন মনে হয় অবিকল সুচিত্রা সেন। এই মুহূর্তে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু এত ব্যস্ততা থাকা সত্ত্বেও দিনের শেষে নিজেকে খুঁজে পান সম্পূর্ণ একা।

কর্মব্যস্ততার মধ্যেও কেন ‘একা’ লাগে আরাত্রিকার?
কর্মব্যস্ততার মধ্যেও কেন ‘একা’ লাগে আরাত্রিকার?

ছোটবেলায় সকলেরই মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে গেলে বোধহয় ভালো হয় কিন্তু বড় হয়ে বোঝা যায় কত বড় ভুল হয়ে গিয়েছে। আরাত্রিকার মনেও উঁকি দিয়েছে তেমনি এক ভাবনা। অন্তত সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন, সেটা তারই ইঙ্গিত দেয়। সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে নিজের মনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান, কাজে ফিরছেন ব্যান হওয়া শিল্পীরা, সুখবর দিলেন দেব

অভিনেত্রী লেখেন, ‘আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি। পরিস্থিতি আমাকে বুঝিয়েছে শেষ পর্যন্ত সবাই একাই থাকে। তবে হ্যাঁ, কাজ আর নেটফ্লিক্স সেই শূন্যতা কিছুটা পূরণ করে দেয়। আমি কিছুই লুকিয়ে বলছি না কারণ এটাই কঠিন বাস্তবতা। অনেক বড় সামাজিক পরিসর থাকলেও সত্যিকারের বন্ধুত্ব ভীষণ বিরল। তাই দিনের শেষে তোমার সঙ্গে থাকে তোমার কাজ, বাবা মা আর অন্তহীন স্ক্রোল।’

আরাত্রিকার এই ফটোশুট হয়েছে তার বাড়িতেই। কালো টিশার্ট এবং নীল টর্ন জিন্সের তাঁকে দেখতে লাগছিল ভীষণ সুন্দর। কখনও বাড়ির বিছানায় বসে, কখনও আবার নাইট ল্যাম্পের সামনে শুয়ে ছবি তুলেছেন তিনি। প্রতিবারের মতো এইবারও আরাত্রিকার ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা।

আরও পড়ুন: 'ওরা আমায় আমার টাকা দেয়নি...', নাম না করেই লীনার বিরুদ্ধে সরব কনীনিকা

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাহুলের মৃত্যুতে পথে নেমেছিল গোটা টলিউড। মিছিলে অংশ দিয়েছিলেন আরাত্রিকাও। শ্রুতি দাস এবং দিব্যজ্যোতির সঙ্গে ন্যায়ের জন্য রাস্তায় হেঁটেছিলেন তিনি।