Aratrika Maity: ‘সবসময় হয়তো প্রকাশ করে ওঠা হয় না, কিন্তু ভালবাসি…’, কার জন্য মনের কথা লিখলেন আরাত্রিকা?
সবে কুড়ির গণ্ডি পেরিয়েছেন আরাত্রিকা। অভিনয়, পড়াশোনা দুই সমানতালে চালাচ্ছেন। তাঁর এই সফরে সারাক্ষণের সঙ্গী, তাঁর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেমের জন্মদিন। মা-কে আদুরে শুভেচ্ছা নায়িকার।
ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। বর্তমানে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে 'উজির' চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। নায়িকার ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি সর্বক্ষণের। তাঁর প্রেম-বন্ধুত্বের দিকে হামেশা নজর থাকে নেটপাড়ার। নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষের জন্মদিনে আবেগঘন বার্তা আরাত্রিকা। বলেই দিলেন নিজের মনের কথা। আরাত্রিকার সেই ‘বেস্ট ফ্রেন্ড’ আর কেউ নন, তাঁর মা।

আরাত্রিকা বারবার বলেছেন, তাঁর জীবনের সবচেয়ে কাছের মানুষ তাঁর মা। ২৪শে সেপ্টেম্বর নায়িকার মায়ের জন্মদিন। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় এক অত্যন্ত মিষ্টি ও আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী। মায়ের সঙ্গে নিজের বিশেষ সম্পর্কের কথা বলতে গিয়ে নিজেকে ভীষণই ভাগ্যবান বলে মনে করছেন তিনি।
মায়ের জন্মদিনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে আরাত্রিকা লেখেন, ‘রাহুর জীবনের একমাত্র শুক্রের জন্মদিন... সত্যিই তুমি থাকতে আমার কোনও কিছুতে ভয় নেই। যত বড় হচ্ছি বুঝতে পারছি, হাউ লাকি আই অ্যাম (How lucky I am)। হাউ মেনি পিপল অ্যাকচুয়ালি হ্যাভ দেয়ার ওন মাদার অ্যাজ দেয়ার বেস্ট ফ্রেন্ড? (কতজন মানুষ নিজের মাকে সেরা বন্ধু হিসেবে পায়?) সবসময় হয়তো প্রকাশ করে ওঠা হয় না, কিন্তু ভালবাসি…’
মেয়ে ও মায়ের এই গভীর রসায়ন ও বন্ধুর মতো অমলিন সম্পর্ক দেখে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছার জোয়ারে ভেসেছে সেই পোস্ট! আরাত্রিকার পোস্টের কমেন্ট বক্সে মা লেখেন, ‘লাভ ইউ বেটু’। ঝারগ্রামের মেয়ে আরাত্রিকা। সেখানেই তাঁর বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পার করার আগেই মা-বাবা'র হাত ধরে কলকাতায় আসেন অভিনেত্রী হওয়ার স্বপ্ন চোখে নিয়ে।
তাঁর যাত্রায় সারাক্ষণ সঙ্গে থেকেছেন, আগলে রেখেছেন তাঁর বাবা-মা। জি বাংলায় একের পর এক হিট মেগার সুবাদে এখন তিনি গোটা বাংলার ঘরের মেয়ে। পর্দায় সহ-অভিনেতা অভিষেকের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চার শেষ নেই। নায়িকা অবশ্য বরাবর বলেছে তাঁরা শুধুই বন্ধু। তাঁর জীবনে ভালোবাসার মানুষের স্থান এখনও খালি পড়ে রয়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


