‘ক্রাশের সাথে ছবি তোলা হল না’, সাই পল্লবীর মেকআপ ভ্যানের পাশে দাঁড়িয়ে হাউহাউ করে কান্না আরাত্রিকার
সাই পল্লবীর অন্ধভক্ত আরাত্রিকা মাইতি। তিলোত্তমার বুকে মুখোমুখি দুই নায়িকা। ক্রাশকে কাছে পেয়েও ভালোবাসার কথা মুখ ফুটে বলা হয়নি, তোলা হয়নি ছবিও। আফসোস উজির। কী শপথ নিলেন?
পছন্দের তারকাকে চোখের সামনে দেখা আর তাঁর সাথে কথা বলার সুযোগ পাওয়া যেকোনো অনুরাগীর কাছেই এক স্বপ্নের মুহূর্ত। আর সেই স্বপ্নের মানুষটি যদি হন দক্ষিণী তথা ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী, তবে তো আবেগ ধরে রাখা আরও কঠিন! সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার সাক্ষী হলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তবে সাই পল্লবীকে চোখের সামনে পেয়ে কথা বললেও পর্দার মা সীতার সাথে একটা ছবি তুলতে না পারার কষ্টে কেঁদে ভাসালেন আরাত্রিকা! আপতত বিজয় সেতুপতির সঙ্গে কলকাতায় শ্যুটিং সারছেন সাই। পরিচালক মণি রত্নমের আগামী ছবিতে জুটিতে তাঁরা। সেই ছবিরই শ্যুটিং সেট পড়েছিল টলিগঞ্জের স্টুডিওপাড়ায়।

'আমি নিজে শিল্পী বলেই ছবি তুলতে পারিনি'
সাই পল্লবীকে খুব কাছ থেকে দেখার পর নিজের অনুভূতি সোশাল মিডিয়ায় এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে শেয়ার করেছেন জোয়ার ভাঁটার উজি। তিনি জানান, মনের ভালোবাসার মানুষকে এত কাছে পেয়েও তাঁর সাথে ফ্রেমবন্দি হতে না পারার অনুশোচনা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে।
তবে ছবি না তোলার পেছনে আরাত্রিকার নিজস্ব পেশাদারিত্বের এক গভীর কারণও ছিল। আরাত্রিকা জানান, তিনি নিজে একজন অভিনেত্রী হওয়ার খাতিরে খুব ভালো করেই জানেন, শুটিং চলাকালীন বা কোনো কাজের ফাঁকে কোনো শিল্পীকে ছবি তোলার অনুরোধ করা কতটা বিরক্তির কারণ হতে পারে। সেই পেশাদারিত্ব ও সৌজন্য বজায় রেখেই তিনি সাই পল্লবীকে ছবি তোলার জন্য জোড়াজুড়ি করেননি।
তবে মন তো আর অত হিসাব বোঝে না! প্রিয় তারকার সাথে ছবি তুলতে না পারার কষ্টে সাই পল্লবীর মেকআপ ভ্যানের পাশে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা হাউহাউ করে কেঁদেছেন আরাত্রিকা।
'ছবি না পেলেও পেয়েছি ফ্লাইং কিস আর ভালোবাসার হাত!'
ছবি তুলতে না পারলেও সাই পল্লবীর কাছ থেকে এক অমূল্য স্মৃতি উপহার পেয়েছেন আরাত্রিকা। কথা বলার সময় আরাত্রিকাকে ভালোবেসে একটি ফ্লাইং কিস দেন সাই পল্লবী এবং হাত দিয়ে মিষ্টি একটি 'হার্ট' সাইন বানিয়ে ভালোবাসা জানান। শুধু তাই নয়, নিজের ও সাই পল্লবীর উচ্চতা হুবহু এক দেখেও মনে মনে বেশ আনন্দ পেয়েছেন 'উজির' খ্যাত এই অভিনেত্রী!
'একদিন সাই পল্লবীকে এই কান্নার কথা নিজে গিয়ে বলব'
নিজের সোশাল মিডিয়া পোস্টের শেষে আরাত্রিকা প্রতিজ্ঞা করেছেন, জীবনে একদিন না একদিন তিনি অবশ্যই সাই পল্লবীর মুখোমুখি হয়ে এই কথাগুলো বলবেন। সাই পল্লবীর মেকআপ ভ্যানের পাশে দাঁড়িয়ে একটা ছবির জন্য কীভাবে সেদিন কেঁদে ভাসিয়েছিলেন, সেই পাগলামির কথা একদিন সরাসরি প্রিয় তারকাকে শোনাবেন বলেই আশা রাখছেন টলিপাড়ার এই তরুণী অভিনেত্রী!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


