Rashmika-Vijay: চুপিচুপি আংটি বদল সারলেন বিজয়-রশ্মিকা! ২০২৬-এর গোড়াতেই সাত পাক, বিয়ে কবে?
Rashmika-Vijay: লাখো ভক্তের হৃদয় ভেঙ খান খান! হ্যান্ডসাম হাঙ্ক বিজয় দেবেরাকোন্ডা নাকি তাঁর ড্রিম গার্ল রশ্মিকার অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন শুক্রবার সন্ধ্যায়।
যেহেতু পুরো অনুষ্ঠান চুপিচুপি হয়েছে, তাই এখনও বাগদানের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এই কারণেই ভক্তরা দুই তারকার তরফে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘদিন ধরেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে ছিলেন সলমনের সিকান্দার নায়িকা। কবে বিয়ে করবেন দুজনে? ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি বিজয় ও রশ্মিকার গাঁটছড়া বাঁধতে পারেন। তবে বিয়ের বাকি বিবরণ এখনও অজ্ঞাতই রয়েছে।

কতদিন ধরে একে অপরের সাথে ডেটিং করছেন? উভয় অভিনেতাই তাঁদের সম্পর্ককে নিয়ে কখনও অফিসিয়াল মন্তব্য করেননি। তবে অনেক সময় তাদের দুজনকে একসাথে রেস্তোরাঁয় দেখা গেছে এবং একসাথে ছুটি উদযাপন করতে দেখা গেছে।
বিজয় এবং রশ্মিকার ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ একসঙ্গে কাজ করেন এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার পর দুজনের সম্পর্কের চর্চা তীব্রতর হয়েছিল। আগামিতে হরর কমেডি ছবি 'থিমা'-তে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। ছবিতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল। ছবিটি ২০২৫ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিজয় দেবেরাকোন্ডাকে সম্প্রতি গৌতম তিন্নানুরির ছবি 'কিংডম'-এ দেখা গিয়েছিল।
নবরাত্রি আর দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বিরাট সুখবর সিনেজগত থেকে। একাদশীর রাতে দক্ষিণ থেকে এল গুড নিউজ। টলিউডের (তামিল ইন্ডাস্ট্রি) অন্দরের খবর, শুক্রবার সন্ধ্যায় বাগদান সেরে ফেলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দন্না। প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠানটি খুব গোপন রাখা হয়েছিল, যেখানে কেবল পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


