Sohini Pregnancy: বিয়ের দু’বছরের মাথায় নতুন অতিথি? সোহিনী-শোভনের মা-বাবা হওয়ার গুঞ্জন তুঙ্গে

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের ঘরে নতুন অতিথি আসার গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল শুরু হয়েছে। সোহিনী কি অন্তঃসত্ত্বা?

Published on: Jun 5, 2026, 20:16:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডের অন্যতম চর্চিত ও মিষ্টি দম্পতি হলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলী। ২০২৪ সালের জুলাই মাসে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। বিয়ের পর থেকেই নিজেদের সুখী গৃহকোণের নানা মিষ্টি মুহূর্ত এবং ভ্রমণের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন এই তারকা জুটি। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন। খুব শীঘ্রই নাকি মা-বাবা হতে চলেছেন সোহিনী ও শোভন!

‘দুজনে ঘর বেঁধে আছি…’, শোভনের আগেও গায়কের প্রেমে পড়েন সোহিনী, করছেন লিভ ইনও!
‘দুজনে ঘর বেঁধে আছি…’, শোভনের আগেও গায়কের প্রেমে পড়েন সোহিনী, করছেন লিভ ইনও!

একটি ছবি এবং একরাশ জল্পনা

হঠাৎ কেন এই জল্পনার সূত্রপাত? বিনোদন জগৎ সূত্রের খবর, সম্প্রতি সোহিনী সরকারের কিছু ছবি এবং তাঁর পোশাকের ধরন দেখেই নেটিজেনদের মনে এই সন্দেহের দানা বেঁধেছে। বেশ কিছু সাম্প্রতিক ছবিতে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর তাতেই অনুরাগীদের একাংশের জোরালো ধারণা, টলিউডের ‘সত্যবতী’ বোধহয় তাঁর ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। ওদিকে সম্প্রতি সোহিনী অভিনীত ফেরা ছবির প্রিমিয়ারেও হাজির ছিলেন না সোহিনী। আজকাল সমাজমাধ্যমেও তাঁর উপস্থিতি খানিক ক্ষীণ। যদিও এই বিষয়ে সোহিনী বা শোভন— কারোর তরফ থেকেই এখনও কোনও অফিশিয়াল ঘোষণা বা সিলমোহর দেওয়া হয়নি।

সোহিনী অবশ্য কাজ নিয়ে ব্যস্ত। তাঁর হাতে রয়েছে অভিমানের মতো প্রোজেক্ট, এছাড়া পুজোর অন্যতম বড় ছবি বহুরূপী ২-তেও থাকছেন তিনি।

মুখে কুলুপ তারকা দম্পতির

টলিউডে তারকাদের মা হওয়ার গুঞ্জন কিংবা জল্পনা নতুন কিছু নয়। এর আগে বহু অভিনেত্রীর ক্ষেত্রেই এমন গুঞ্জন পরবর্তীকালে সত্যি প্রমাণিত হয়েছে। আবার কখনও স্রেফ রটনা। তবে আপাতত এই ট্রেন্ডিং বিষয়টি নিয়ে পুরোপুরি নীরবতা বজায় রেখেছেন শোভন ও সোহিনী। তাঁরা কি সত্যিই কোনো বড় সুখবর দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন, নাকি এটি স্রেফ নেটিজেনদের অতি-উৎসাহের ফসল, তা সময়ই বলবে। তবে ভক্তরা কিন্তু ইতিমধ্যেই এই জুটিকে আগাম শুভেচ্ছায় ভরিয়ে দিতে শুরু করেছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More