'অরিজিৎ দাদা পারফেকশনিস্ট...’, কিং-এর গান নিয়ে বড় মন্তব্য শাহরুখের, ছবির মুক্তি পিছোচ্ছে?

ডিসেম্বরের শেষে ‘কিং’ মুক্তির সময়েই মুক্তি পাচ্ছে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমেসডে’ (Avengers: Doomsday) এবং ‘ডুন ৩’ (Dune Part 3)-র মতো মেগা বাজেটের ছবি। পিছিয়ে আসবেন শাহরুখ?

Published on: Sep 15, 2026, 19:30:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গণেশ চতুর্থীর আমেজেই মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (প্রাক্তন টুইটার) নিজের জনপ্রিয় সেশন #AskSRK নিয়ে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর শাহরুখ আসা মানেই রসিকতা, স্পষ্টবাদিতা আর অনুরাগীদের প্রশ্নের ধামাকা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ (King)। আর ছবির মাত্র ১০০ দিন বাকি থাকতে ট্রেলার, অ্যাকশন, গান থেকে শুরু করে হলিউডের সঙ্গে টক্কর—সব বিষয়েই সোজা ব্যাটে খেললেন ‘কিং খান’।

'অরিজিৎ দাদা পারফেকশনিস্ট...’, কিং-এর গান নিয়ে বড় মন্তব্য শাহরুখের,ছবি পিছোচ্ছ?
'অরিজিৎ দাদা পারফেকশনিস্ট...’, কিং-এর গান নিয়ে বড় মন্তব্য শাহরুখের,ছবি পিছোচ্ছ?

‘শুটিংয়ে হাড্ডি ভেঙেছিল, এখন সব ঠিক...’

ছবি করতে গিয়ে কী ধরনের শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল? ভক্তের এই প্রশ্নের জবাবে খোলসা করে শাহরুখ জানান, শুটিং বেশ ঝক্কির ছিল। বারবার চোটের কারণে কাজ শুরু ও বন্ধ করতে হয়েছিল। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। বাদশাহর কথায়:

“শুটিংয়ের সময় বেশ কিছু আঘাত লেগেছিল, তাই কাজ বারবার থামাতে হয়েছিল। তবে এখন সব ভাঙাচোরা জুড়িয়ে গেছে, কাজও প্রায় শেষ। সো অল গুড!”

হলিউডের সঙ্গে টক্কর: ‘ব্রেডের মাঝে আমরা সুস্বাদু টিক্কি!’

ডিসেম্বরের শেষে ‘কিং’ মুক্তির সময়েই মুক্তি পাচ্ছে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমেসডে’ (Avengers: Doomsday) এবং ‘ডুন ৩’ (Dune Part 3)-র মতো মেগা বাজেটের ছবি। হলিউড বনাম ‘কিং’-এর এই স্যান্ডউইচ হওয়া নিয়ে এক অনুরাগী প্রশ্ন করলে নিজের ট্রেডমার্ক সেন্স অব হিউমার বজায় রেখে শাহরুখ লেখেন, ‘একদমই চাপ নেই! বরং ব্রেডের বাকি টুকরোগুলোর কথা ভাবো... আমরা তো স্যান্ডউইচের ভেতরের সুস্বাদু ‘টিক্কি’!’

‘অরিজিৎ দাদা পারফেকশনিস্ট...’, কেন গানের দেরিতে শাহরুখের ব্যাখ্যা

ছবির গান নিয়ে অনুরাগীদের ধৈর্য বজায় রাখার পরামর্শ দিয়ে শাহরুখ জানান, অরিজিৎ সিং গানটির শেষ মুহূর্তের কাজ করছেন। অরিজিkৎ একজন ‘পারফেকশনিস্ট’, তাই কিছুটা সময় নিচ্ছেন—যা একেবারেই স্বাভাবিক।

একই সঙ্গে ছবির ট্রেলার ও টিজার নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নির্দোষ দাবি করে শাহরুখ জানান, রেড চিলিজের ভিএফএক্স (VFX) টিম এবং হ্যাঙ্ক-কিয়েনদের মাথার ওপর মাঝরাত অব্দি বসে কাজ করাচ্ছেন তিনি, যাতে দর্শক সেরা জিনিসটা দেখতে পান।

ছবির ট্রেলার ২৪ ডিসেম্বরের আগেই আসবে আশ্বাস দিয়ে এবং পরবর্তী প্রজেক্ট নিয়ে প্রশ্ন করা হলে একাই একশো মেগাস্টার কেবল একটি কথাই দাগিয়ে দেন: ‘পতা নেহি, অভি তো ‘কিং একালেই যথেষ্ট’ (King Akela Kaafi Hai)!’

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More