সেলফি তুলছেন অরিজিৎ, বরের থেকে চোখ সরছে না কোয়েলের! দু'জনের প্রেমে মজল নেটপাড়াও

অরিজিৎ আর কোয়েলের জুটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই তাঁদের দিয়েছে পাওয়ার কাপলের তকমা। এবারও দেখা গেল, বরের উপর থেকে চোখই সরছে না কোয়েলের।

Published on: Oct 17, 2026, 17:00:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অরিজিৎ সিং-এর ফ্যানপেজ থেকে গায়কের একটি নতুন ছবি শেয়ার করা হয়েছে। আর এই দুর্গাপুজোর মরশুমে দম্পতিকে দেখে যেন নতুন করে প্রেমে পড়ল নেটপাড়া। এমনিতেই, অরিজিৎ আর কোয়েলের জুটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই তাঁদের দিয়েছে পাওয়ার কাপলের তকমা। এবারও দেখা গেল, বরের উপর থেকে চোখই সরছে না কোয়েলের।

অরিজিৎ ও কোয়েল।
অরিজিৎ ও কোয়েল।

ছবিটি তোলা হয়েছে কোনো এক ক্যাফেতে। মোমবাতির নিয়ন আলোয় বেশ রোম্যান্টিক পরিবেশ। দুজনের পোশাকের রংই নীল ঘেঁষা। সেলফি তুলছেন গায়ক খোদ। তার একমুখ হাসি। অন্যদিকে কোয়েলের নজর কিন্তু মোটেও ক্যামেরায় নয়, বরং বরের দিকে।

অরিজিৎ-কোয়েলের এই ছবিতে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘এরা সত্যিই একে-অপরের জন্য তৈরি’! আরেকজন লেখেন, ‘কোয়েলদি কী সুন্দর করে তাকিয়ে আছে দাদার দিকে। কতবার যে ছবিটা দেখলাম।’ অন্যজন লিখলেন, ‘ভালোবাসা তো এরকমই হওয়া উচিত।’

জানা যায় ২০১৪ সালের জানুয়ারি মাসে কোয়েল ও অরিজিৎ গোপনে বিয়ে করেছিলেন তারাপীঠে। এমনকী, গায়ক এই ব্যাপারটাকে গোপন রাখতে যথাসাধ্য চেষ্টাও করেছিলেন। এরপর অরিজিতের হোয়াটসঅ্য়াপ ডিপি থেকে ব্যাপারটা আচমকাই চোখে পড়ে এক সাংবাদিকের। ব্যাস আর কী, পরেরদিনই সংবাদ। প্রসঙ্গত, এর আগেও কোয়েল বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তবে সেটা আইনি বিয়ে ছিল। আর অরিজিতের প্রথম স্ত্রী কখনোই আসেননি লাইমলাইটে। শোনা যায় তিনিও মুর্শিদাবাদের মেয়ে। কিন্তু প্রাক্তনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মুখে আসেননি কখনোই।

বরাবরই অরিজিৎ নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। জিয়াগঞ্জে যখন থাকেন তখন সাধারণ পোশাকে ঘুরে বেড়ান এলাকায়। ঠিক একইরকম কোয়েলও। এমনকী, তাঁরা দুই ছেলেকে ভর্তি করিয়েছেন জিয়াগঞ্জেরই স্থানীয় এক স্কুলে।

কাজের সূত্রে, নীতীশ তিওয়ারি পরিচালিত প্রতীক্ষিত হিন্দি ছবি 'রামায়ণ'-এর গান 'জয় জয় রাম'-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। সঙ্গে রয়েছেন শ্রেয়া ঘোষালও। চলতি বছরেই প্লে ব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন গায়ক। যদিও সঙ্গে এটাও জানয়েছিলেন, যে কাজগুলো হাতে নিয়েছেন সেগুলো তিনি শেষ করবেন। আর এই তালিকায় ছিল রামায়ণ সিনেমার ‘জয় জয় রাম’ গানটিও।

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, 'জয় জয় রাম' গানটি রেকর্ড করার সময় অরিজিৎ এতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি প্রায় ২০০টি টেক নিয়েছিলেন। প্রতিবেদন থেকে জানা যায় যে, অরিজিৎ প্রতিটি টেকের সঙ্গে সেই অনুভূতিতে ডুবে যাচ্ছিলেন এবং এই প্রক্রিয়ায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি রেকর্ডিং সেশনটি শেষ করতে চাননি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More