পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন অরিজিতের! রান্নার দায়িত্বে ছিলেন স্ত্রী কোয়েল, কী কী ছিল মেনুতে?
জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ২৫ এপ্রিল ৩৯ বছরে পা দিলেন গায়ক। বিশেষ এই দিনটি কেমন ভাবে উদযাপন করেছেন তিনি? তাঁর বার্থ ডে স্পেশাল মেনুতেই বা কী কী ছিল?
জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ২৫ এপ্রিল ৩৯ বছরে পা দিলেন গায়ক। বিশেষ এই দিনটি কেমন ভাবে উদযাপন করেছেন তিনি? তাঁর বার্থ ডে স্পেশাল মেনুতেই বা কী কী ছিল?

আরও পড়ুন: 'বছরের পর বছর ভান করা সম্ভব নয়…', সাফল্যের শিখরে থেকেও অরিজিতের সাধারণ জীবনযাপন প্রসঙ্গে কৌশিকী
সাফল্যের শিখরে থেকেও সাদামাটা জীবনেযাপনে বিশ্বাসী অরিজিৎ। গানই তাঁর ধ্যান-জ্ঞান। তাই তাঁর জন্মদিনের উদযাপনও যে বেশ সাদামাটা আর ঘরোয়া হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
২৫ এপ্রিল ছিল গায়কের জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি পরিবার ও কাছের বন্ধু-বান্ধবদের সঙ্গেই উদযাপন করেছেন। একেবারে আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে যে ভাবে জন্মদিন উদযাপন হয়, সেভাবেই এই দিনটি কাটিয়েছেন তিনি। সকালটা তাঁর ঘুমিয়েই কেটেছে। রেকর্ডিং, রেওয়াজ সবই ছিল। জন্মদিনের দিনও গান তাঁর অন্যতম প্রধান সঙ্গী। কিন্তু জীবনের বিশেষ একটা দিন বলে কথা, তাই ভালো-মন্দ খাবার থাকাটাও মাস্ট। সঙ্গে ছিল কেক কাটা। তিনি প্রতি বছর রাতেই কেক কাটেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন: তৃণমূলের হয়ে প্রচারে পরমব্রত, রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু নায়কের! কোন বিশেষ বার্তা দিলেন?
এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বাবা সুরিন্দর সিং বলেন, ‘ছেলে আমার কোনও দিনই ঘটা করে জন্মদিন পালন করে না। রাতের দিকে ওঁর ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধব আসে।’
কিন্তু বিশেষ এই দিনে কোন কোন বিশেষ পদ রান্না হয়েছিল? গায়কের বাবা জানান অরিজিৎ-পত্নী কোয়েল সব রান্নার দায়িত্বে ছিলেন। তাঁর কথায়, 'এ বারে বৌমা সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করেছিল।’
তবে গায়ক অরিজিৎ নিজেও খুব ভালো রাঁধেন, তেমনটাই জানিয়েছেন তাঁর বাবা। আর এই সব রান্নাই তিনি শিখেছেন তাঁর মায়ের কাছ থেকে। সুরিন্দর বলেন, ‘চিকেন আর মাটন খুব ভালো রাঁধে।’
প্রসঙ্গত, ২০২৬ সালের শুরুতে সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুরুতে গায়ক জানিয়েছিলেন তিনি আর প্লেব্যাক করবেন না। তিনি লিখেছিলেন, ‘এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আমি আর কোনও নতুন দায়িত্ব নেব না।’ তবে তাঁর এই ঘোষণার আগে যে যে কাজ হয়েছে সেগুলি মুক্তি পাবে। যেমন ইতিমধ্যেই 'ভূত বাংলা' ছবিতে 'তু হি দিসদা' গানটি মুক্তি পেয়েছে।
E-Paper

