‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান…’, উপনির্বাচনের ফলাফলের দিন অরিজিৎ সিং-এর ইঙ্গিতপূর্ণ পোস্ট! হইচই নেটপাড়ায়

নন্দীগ্রাম, রেজিনগরে গেরুয়া ঝড়। উপনির্বাচনের ফল প্রকাশের দিন সোশ্যাল মিডিয়ায় চাঁচছোলা অরিজিৎ সিং। তাঁর পোস্টে কীসের ইঙ্গিত?

Published on: Oct 9, 2026, 15:33:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাজ্যের রাজনীতিতে যখন উপনির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়— ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ ঘটালেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। ৯ অক্টোবর দুপুরে নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল ‘WhoamI’ (@Atmojoarjalojo) থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী চার লাইনের ছড়া পোস্ট করলেন তিনি। আর তা সামনে আসতেই রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। সবার মনে প্রশ্ন, অরিজিৎ-এর পোস্টে কীসের ইঙ্গিত?

‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান…’, উপনির্বাচনের ফলাফলের দিন অরিজিৎ সিং-এর ইঙ্গিতপূর্ণ পোস্ট! হইচই নেটপাড়ায়
‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান…’, উপনির্বাচনের ফলাফলের দিন অরিজিৎ সিং-এর ইঙ্গিতপূর্ণ পোস্ট! হইচই নেটপাড়ায়

কী লিখেছেন অরিজিৎ সিং?

নিজের গোপন এক্স-হ্যান্ডেলে অরিজিৎ লেখেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনে কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’

কাব্যিক খোঁচা নাকি অন্য কিছু? তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়:

এমনিতেই অরিজিৎ সিং সাধারণ জীবনযাপন এবং দুর্ধর্ষ গায়েকীর জন্য পরিচিত। তবে ‘গেরুয়া’ গায়কের রাজনৈতিক সচেতনতা কারুর অজানা নয়। অরিজিৎ সিং নিজের শর্তে বাঁচেন, মতপ্রকাশ করেন। তবে উপনির্বাচনের ফল প্রকাশের দিনে এই ‘গেরুয়া’ শব্দটি বারবার ব্যবহার করে তাঁর এই বার্তা প্রকাশ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর কোনও প্রচ্ছন্ন কটাক্ষ কিনা— তা নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা।

অনেকের মতে, তিনি হয়তো বর্তমান রাজনৈতিক আবহ ও পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান নিয়ে এক ধরনের আত্মব্যঙ্গ বা তির্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, রাজনীতির তোয়াক্কা না করে সঙ্গীতশিল্পী তাঁর নিজস্ব কাব্যিক শৈলীতে মনের ভাব প্রকাশ করেছেন মাত্র। এর আগে আরজি কর আন্দোলনের সময়ে, অরিজিৎ সিং-এর 'আর কবে' গানের হাত ধরে যেন নতুন ভাষা পেয়েছিল নাগরিক আন্দোলন। মমতার ছবি উৎসবের মঞ্চে হাজির থাকা গায়ক সেইসময় ছেড়ে কথা বলেননি শাসকদলকে। পরবর্তীতে নিট আন্দোলন নিয়ে কেন্দ্র সরকারকেও বিঁধতে ছাড়েননি অরিজিৎ। প্রকাশ্যে সমালোচনা করেছেন। তিনি নির্ভীক তার প্রমাণ দিয়েছেন বহুবার।

অরিজিৎ-এর পোস্ট
অরিজিৎ-এর পোস্ট

যদিও এই পোস্ট নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হলেও গায়ক নিজে এখনও এই বিষয়ে বিশদে কিছু জানাননি। তবে অরিজিতের এই পোস্টটি প্রকাশের পরপরই সমাজমাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

ওদিকে চলতি বছরের গোড়াতেই প্লে-ব্যাকের দুনিয়া থেকে অকাল অবসর নিয়েছেন অরিজিৎ। আপাতত তাঁর একমাত্র ধ্য়ানজ্ঞান ইন্ডিপেনডেন্ট মিউজিককে এগিয়ে নিয়ে যাওয়া। কিছুদিন আগেই ২০২৭ সালের জন্য আসন্ন কনসার্টের তালিকা ঘোষণা করেছেন অরিজিৎ সিং। দেশের ৯টি শহরে পারফর্ম করবেন তারকা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More