Arijit Singh's Bhoy: কাঁধ ছাড়িয়েছে ছেলে, অরিজিৎ-এর পরিচালনায় জুটি বাঁধছেন গায়ক পুত্র ও নওয়াজ কন্যা! কোন ছবি?
সা-এর পর নিজের দ্বিতীয় ছবির কাজ নিয়ে ব্যস্ত পরিচালক অরিজিৎ সিং। ভয় ছবিতে জুটি বাঁধছেন গায়ক পুত্র আলি এবং নওয়াজ কন্যা শোরা।
গায়ক হিসেবে তিনি সাফল্যের শীর্ষে। চলতি বছরের গোড়ায় বলিউডকে অলবিদা জানিয়ে শোরগোল ফেলেছেন অরিজিৎ। এবার নতুন চমক তাঁর ঝুলিতে। পরিচালক হিসেবে অরিজিৎ কতটা দক্ষ, তা জানার সুযোগ হয়নি সকলের, তাঁর ডেবিউ ছবি সা এখনও থিয়েটারে মুক্তি পায়নি। তবে গোপনে মাস কয়েক আগেই নিজের দ্বিতীয় ছবি ‘ভয়’-এর কাজ শুরু করে দিয়েছেন তিনি। ‘সা’-তে একটি ছোট ছেলের সঙ্গীতের সফরের গল্প তুলে ধরা হয়েছিল। এবারও অরিজিৎ-এর ছবির কেন্দ্রে থাকছে তরুণ প্রজন্ম। আর এই ছবিতেই কাস্টিং-এ থাকছে দুর্দান্ত চমক।

নওয়াজউদ্দিনের কন্যার ডেবিউ ও গুরুত্বপূর্ণ কাস্টিং
অরিজিতের এই দ্বিতীয় ছবির মাধ্যমেই রূপোলি পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দীকী-র কন্যা শোরা সিদ্দীকী। তাঁর রূপে বহু বছর আগে থেকেই মুগ্ধ নেটপাড়া। রাধিকা আপ্তের সঙ্গে শোরার তুলনা চলে হামেশা, সেই সুন্দরী এবার অরিজিৎ-এর নায়িকা। ছবির সেট থেকে একটা ছবিও ফাঁস হয়নি। তবে প্রথমবার হিরো-হিরোইন এবং হিরোইনের বাবার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন অরিজিৎ। গায়কের এই ছবিতে নায়কের চরিত্রে থাকবেন, তাঁর নিজের ছেলে আলি।
অরিজিৎ-এর ফ্যানপেজ থেকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, বাবার কাঁধে মাথা এলিয়ে দাঁড়িয়ে অরিজিৎ পুত্র আলি। বাবার কাঁধ ছাপিয়েছে অরিজিৎ-এর টিনএজ পুত্র। ছবিতে নওয়াজের পাশে দাঁড়িয়ে এক গাল হাসছে অরিজিৎ-এর ছোট ছেলে জুল। সুন্দরী শোরারও দেখা মিলেছে এই সাদা কালো ছবিতে। সবার পরনেই ক্যাজুয়াল পোশাক।
ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতনে বেশ কিছুদিনের শুটিং পর্ব সেরে ফেলেছেন শোরা। শোনা যাচ্ছে, মেয়ের পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খোদ নওয়াজউদ্দিন সিদ্দীকীকেই। ছবিতে দেখা যাবে বলিউড ও টলিউডের পরিচিত মুখ দিব্যেন্দু ভট্টাচার্য-কেও।
তিনটি গল্প ও বীরভূমের আউটডোর সেট
‘ভয়’ মূলত তিনটি আলাদা গল্পের সমন্বয়ে তৈরি একটি সংকলন বা অ্যান্থোলজি ছবি হতে চলেছে, যা ছোটদের কেন্দ্র করে তৈরি করা হচ্ছে। ছবিতে সাঁওতালি মাটির বাড়ির আদলে সেট তৈরি করা হয়েছে এবং একটি সুদৃশ্য বহনযোগ্য টেরাকোটার মন্দিরও তৈরি করা হয়েছে।
গানের দায়িত্বে কে?
অরিজিৎ সিংয়ের ছবি মানেই সেখানে থাকবে মন ছুঁয়ে যাওয়া গান। ‘ভয়’ ছবির সুর কে করবেন, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, সম্পর্কের খাতিরে পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত-কে এই দায়িত্ব দিতে পারেন অরিজিৎ। আবার অনেকে মনে করছেন, অরিজিৎ নিজে দাঁড়িয়ে থেকে যেমন শুটিং তদারকি করছেন, তেমনই ছবির সুরের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিতে পারেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


