Arijit Singh: মুম্বইয়ে অরিজিৎ-এর কনসার্টের টিকিটের দাম প্রায় ১২ লাখ! দ্রুত ফুরোচ্ছে, উলটো পথের পথিক দিলজিৎ

এই মুহূর্তে ভারতীয় সঙ্গীত দুনিয়ার দুই আইকন অরিজিৎ সিং এবং দিলজিৎ দোসাঞ্জ। ভারতীয় সঙ্গীতকে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন দুজনেই। কিন্তু দেশের মাটিতে দুই তারকার কনসার্টের টিকিটের দামে আকাশ-পাতাল ফারাকষ

Published on: Oct 22, 2026, 09:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতের সংগীত জগতের দুই শীর্ষ তারকা—অরিজিৎ সিং (Arijit Singh) এবং দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) তাঁদের নতুন ভারত ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন। তবে ভক্তদের জন্য চমকপ্রদ বিষয় হলো, দুজনের কনসার্টের টিকিটের দামের মধ্যে দেখা গেছে এক বিশাল ব্যবধান। একদিকে যেখানে অরিজিৎ সিংয়ের মুম্বই কনসার্টের সর্বোচ্চ প্যাকেজের দাম ছুঁয়েছে ১১.৮ লাখ টাকা, অন্যদিকে দিলজিৎ দোসাঞ্জ তাঁর শোয়ের শীর্ষ টিকিটের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছেন ১৮,০০০ টাকায়।

মুম্বইয়ে অরিজিৎ-এর কনসার্টের টিকিটের দাম প্রায় ১২ লাখ! উলটো পথের পথিক দিলজিৎ
মুম্বইয়ে অরিজিৎ-এর কনসার্টের টিকিটের দাম প্রায় ১২ লাখ! উলটো পথের পথিক দিলজিৎ

অরিজিৎ সিংয়ের ভারতে প্রত্যাবর্তন ও ১১.৮ লাখ টাকার মেগা প্যাকেজ:

সংগীতে ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে ৯টি শহরে মেগা ট্যুরের ঘোষণা করেছেন অরিজিৎ সিং। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে ৯ জানুয়ারি ২০২৭-এ শুরু হয়ে এই ট্যুর মে মাস পর্যন্ত পুনে, ইন্দোর, হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু এবং দিল্লিতে চলবে। তালিকায় নেই কলকাতা, স্বভাবতই খানিক হতাশ বাংলার ভক্তরা।

টিকিটের দাম: আহমেদাবাদে সর্বনিম্ন আসন ৯৯৯ টাকা থেকে শুরু হলেও মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ১৫ জনের ভিআইপি টেবিল প্যাকেজের দাম রাখা হয়েছে ১১.৮ লাখ টাকা। এছাড়া অন্যান্য শহরে সর্বোচ্চ প্যাকেজ ৭ থেকে ১০ লাখ টাকার মধ্যে।

বিশেষ সুবিধা: থাম্পএন (thumpN)-এর এই প্রিমিয়াম প্যাকেজে মিলবে কাউচ সিটিং, প্রিমিয়াম অ্যালকোহল, পৃথক প্রবেশপথ ও শৌচাগারের সুবিধা। এমনকি অতিথিদের জন্য বিশেষ কনটেন্ট ক্রিয়েটর থাকবে যিনি কনসার্টের রিল বানিয়ে উপহার দেবেন। ইতিমধ্যেই এই সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরির প্রায় ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

সাধারণ ভক্তদের জন্য দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’:

অরিজিতের লাখ টাকার টিকিটের বিপরীত পথ হেঁটে সাধারণ ভক্তদের নাগালের মধ্যে দাম রেখেছেন পাঞ্জাবি পপ তারকা দিলজিৎ দোসাঞ্জ। ইউরোপ ও উত্তর আমেরিকার সফল শোর পর ভারতে শুরু হতে যাওয়া ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর সর্বোচ্চ টিকিটের দাম মাত্র ১৮,০০০ টাকা রাখা হয়েছে।

ট্যুর সূচি: আগামী ১ নভেম্বর দিল্লি-এনসিআর (Delhi-NCR) থেকে শুরু হয়ে ইন্দোর, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু এবং ৫ ডিসেম্বর লখনউতে পারফর্ম করবেন দিলজিৎ।

সংগীতের দুই পথপ্রদর্শক:

২০০৫ সালের ‘ফেম গুরুকুল’ থেকে উঠে এসে অরিজিৎ সিং আজকের হিন্দি সিনেমার অনবদ্য কণ্ঠস্বর। সম্প্রতি রণবীর কাপুরের আসন্ন ‘রামায়ণ’ ছবির ‘জয় জয় রাম’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। অন্যদিকে, অভিনেতা ও গায়ক হিসেবে বিশ্বমঞ্চে নিজস্ব স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন দিলজিৎ দোসাঞ্জ, যাঁর কনসার্ট দেখতে দেশ-বিদেশে উপচে পড়ে উপচে পড়া ভিড়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More