জীবনে প্রথমবার বিগ বস দেখবেন অরিজিৎ! কোন প্রতিযোগীর সমর্থনে করলেন টুইট?

বিগ বস হাউজে পা রাখতেই চর্চায় ফেম গুরুকূলের বিজেতা কাজী তৌকির। আর এবার তিনি পেলেন কিংবদন্তী গায়ক অরিজিৎ সিংয়ের সমর্থন। নিজের পোস্টে অরিজিৎ লিখেছেন যে, তিনি জীবনে প্রথমবার তিনি সলমন খানের শো দেখবেন।

Published on: Sep 9, 2026, 21:30:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিগ বস ২০-এর অন্যতম আলোচিত প্রতিযোগী হলেন কাজী তৌকির। আর কাজী তৌকিরের সমর্থনে এবার এগিয়ে এলেন খোদ অরিজইর সিং। নিজের এক্স-পোস্টে অরিজিৎ লিখেছেন যে, তিনি জীবনে প্রথমবার বিগ বস দেখবেন। তাও শুধু মাত্র কাজী তৌকিরের কারণেই।

বিগ বসের কোন প্রতিযোগীর সমর্থনে পোস্ট করলেন অরিজিৎ সিং।
বিগ বসের কোন প্রতিযোগীর সমর্থনে পোস্ট করলেন অরিজিৎ সিং।

কাজী তৌকির আর অরিজিৎ সিং-এর বন্ধুত্ব কিন্তু এক রিয়েলিটি শো-র দৌলতেই। দুজনে একসঙ্গে ভাগ নিয়েছিলেন ‘ফেম গুরুকুল’-এ। সেই রিয়েলিটি শো-টি জিতেছিলেন কাজী তৌকির। আর ষষ্ঠ স্থানে এসেছিলেন অরিজিৎ সিং।

কাজী তৌকির যিনি বেশ কয়েকটি চার্টবাস্টার হিট গান গেয়েছেন, তিনি তাঁর সময়ের দর্শকদের কাছে সুপরিচিত, কিন্তু নতুন প্রজন্মের কাছে ততটাও পরিচিত নন। শুরুতেই বিগ বস ২০-তে নিজের কাণ্ডকারখানার জন্য কাজী শিরোনামে। যদিও সম্প্রতি একটি প্রোমো ভিডিয়োতে তিনি স্পষ্ট করেছেন যে, বিগ বস হাউজে তিনি যা কিছু করছেন তা কেবলই অভিনয়। তিনি নিজের আসল ব্যক্তিত্ব গোপন রেখে খেলায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

পেলেন অরিজিতের সমর্থন

তবে ভান করে কাজী এই খেলায় কতদূর এগোতে পারবেন, তা কেবল সময়ই বলতে পারবে। কিন্তু এরই মধ্যে অরিজিতের মতো একজন সুপারস্টার গায়কের সমর্থন পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয়। অরিজিতের কারণে আরও বেশি মানুষ কাজীকে সমর্থন করতে শুরু করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

অরিজিৎ সিং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘আমাকে জীবনে প্রথমবারের মতো বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী সেখানে আছেন।’ কাজীর প্রতি অরিজিতের এই সমর্থন তার ভক্তদের মাঝে সাড়া ফেলছে।

দর্শকও উচ্ছ্বসিত

বিগ বসের খবর শেয়ার করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘বিগ বস তাক’ যখন তাদের পোস্টে এই তথ্যটি শেয়ার করে, তখন একজন ব্যবহারকারী কমেন্ট সেকশনে লেখেন, ‘কাজী একজন রকস্টার। যোগ্যরা তার প্রশংসা করবে, আর অযোগ্যরা নিরাপত্তাহীনতায় ভুগবে।’

আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘বিগ বস হাউজে কাজীই একমাত্র ব্যক্তি যিনি দর্শকদের মাতিয়ে রাখছেন।’ উল্লেখ্য যে, কাজী তৌকির কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। ২০০৫ সালের রিয়েলিটি শো 'ফেম গুরুকুল' জেতার পর তিনি দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। 'ফেম গুরুকুল'-এ তাঁর ঐতিহাসিক বিজয়ের পর ভারতের রাষ্ট্রপতি তাঁকে 'কাশ্মীরের নায়ক' হিসেবে প্রশংসা করেছিলেন।

বলিউডের কোলাহল থেকে দূরে কাশ্মীরে নিজের বাড়িতেই বেশি সময় কাটান কাজি তৌকির। কবীর খান পরিচালিত ‘ফ্যান্টম’ ছবিতে ‘আফগান জলেবি’ গানটি গেয়েছিলেন। তারপর সেভাবে আর অফার আসেনি প্লেব্যাকের। যদিও গান থেকে পুরোপুরি সরিয়েও নেননি নিজেকে। তিনি ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। বিভিন্ন স্টেজ শো করে থাকেন। ২০২৪ সালে অরিজিতের সঙ্গেও একটি স্টেজ শো করেছিলেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More