সম্পর্কে গল্পে বাসবদত্তা-অর্পণ-সৃজলা! ‘কলকাতা কোলাজ’ সিরিজ কোথায় মুক্তি পাবে?
এবার সিরিজে একসঙ্গে দেখা যাবে অর্পণ ঘোষাল, বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। সবসময় প্ল্যাটফর্মের আসছে নতুন এই ওয়েব সিরিজ। এই সিরিজের নাম ‘কলকাতা কোলাজ’। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক পার্থ সেন। এই সিরিজে অর্পণ ঘোষাল ও বাসবদত্তা চট্টোপাধ্যায় ছাড়াও থাকবেন সৃজলা গুহ।

কলকাতা ঘিরেই এই সিরিজের গল্প। মানবিক সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে এক নতুন আঙ্গিকে। সিরিজটি ভালবাসা, বিচ্ছেদ, অপেক্ষা, বন্ধুত্ব, অনুশোচনা এবং আত্ম-উপলব্ধির মতো আবেগ তুলে ধরবে।
এই সিরিজে অর্পণ ঘোষালের চরিত্রের নাম সপ্তর্ষি। বাসবদত্তা চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম শিখা। সৃজলা গুহর চরিত্রের নাম অ্যান, রব দেকে দেখা যাবে সাম্যর ভূমিকায়। তাছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুলাল লাহিড়ি, দেবপ্রিয় মুখোপাধ্যায় এবং অনন্যা সেনকে।
সিরিজটি সম্পর্কে পরিচালক পার্থ সেন আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সবসময় তাদের বাংলা ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু করছে, সেই পথচলার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অ্যান্থলজিতে চারটি ভিন্ন গল্প এবং এক অসাধারণ শিল্পীসম্ভার রয়েছে। প্রবীণ অভিনেতা দুলাল লাহিড়ি থেকে শুরু করে বাসবদত্তা চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, রব দে, অনন্যা সেন, সৃজলা গুহ এবং দেবপ্রিয় মুখোপাধ্যায়—প্রত্যেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। দর্শক এই গল্পগুলিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলা ওটিটি জগতে সবসময়ের নতুন যাত্রার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।’
Home/Entertainment/সম্পর্কে গল্পে বাসবদত্তা-অর্পণ-সৃজলা! ‘কলকাতা কোলাজ’ সিরিজ কোথায় মুক্তি পাবে?