Sushmita Dey Hero: রয়েছে শুভ্রজিৎ কানেকশন, সুস্মিতার নতুন নায়ক সৌম্যদীপকে চিনে নিন,দারুণ হ্যান্ডসাম
সুস্মিতার বিপরীতে টলিউডে ডেবিউ করছেন কলকাতার হ্যান্ডসাম মডেল সৌম্যদীপ দত্ত। সাহেবের পরিবর্তে সুস্মিতার পাশে কতটা মানাবে নতুন নায়ককে?
টলিউডের ছোটপর্দায় আবারও এক বড়সড় ধামাকা হতে চলেছে। ‘বউমা একঘর’, ‘পঞ্চমী’ কিংবা ‘কথা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকের পর এবার ফের নতুন লুকে পর্দায় ফিরছেন দর্শকদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। টেলিপাড়ার অন্দরে জোর চর্চা, ব্লুজ প্রডাকশনের কর্ণধার তথা প্রখ্যাত প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)-র হাত ধরেই এই কামব্যাক করছেন সুস্মিতা।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, এবার সুস্মিতার বিপরীতে কোনও চেনা মুখ নয়, বরং এক্কেবারে নতুন এবং ফ্রেশ কাউকে সুযোগ দেওয়া হবে। অবশেষে প্রকাশ্যে এলো সেই হ্যান্ডসাম নায়কের নাম— সৌম্যদীপ দত্ত (Soumyadeep Dutta)।
কে এই নতুন হ্যান্ডসাম সৌম্যদীপ দত্ত?
ছোটপর্দার দর্শকদের কাছে সৌম্যদীপ একদম নতুন মুখ হলেও কলকাতার গ্ল্যামার ও মডেলিং ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু বেশ পরিচিত নাম। রিল লাইফের এই নতুন নায়ককে নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় মেয়েদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে।
সৌম্যদীপ খাঁটি কলকাতারই ছেলে। মডেলিং দুনিয়ায় বেশ কিছুদিন সাফল্যের সাথে কাজ করার পর এবার তিনি পা রাখছেন অভিনয়ে। এর আগে সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ধারাবাহিক জগতে এটি মুখ্য চরিত্রে ওঁর ডেবিউ হলেও এর আগে বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতে অভিনয় করে নিজের প্রতিভার জানান দিয়েছেন সৌম্যদীপ।
ফিটনেস ফ্রিক ও বাইক লাভার: সৌম্যদীপ নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিম করতে এবং নিজেকে ফিট রাখতে ভীষণ ভালোবাসেন তিনি। পাশাপাশি স্পোর্টস বাইকের (Sports Bike) প্রতিও তাঁর চরম শখ রয়েছে।
অভিনেতা শুভ্রজিৎ সাহার ঘনিষ্ঠ!
অনেকেই হয়তো জানেন না, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শুভ্রজিৎ সাহার অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু হলেন এই সৌম্যদীপ। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই দুই বন্ধুর একসাথে জিম করার বা আড্ডা দেওয়ার ছবি-ভিডিও দেখা যায়। অভিনেতা শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কার ধুমধাম বিয়ের অনুষ্ঠানে বরের দল বা ‘গ্রুম স্কোয়াড’ (Groom Squad)-এর অন্যতম বিশেষ অংশ ছিলেন সৌম্যদীপ। বন্ধুর পদচিহ্ন অনুসরণ করে এবার গ্ল্যামার দুনিয়া থেকে সোজা লিড হিরো হয়ে ছোটপর্দায় এন্ট্রি নিচ্ছেন তিনি।
স্নেহাশিস চক্রবর্তীর নতুন বাজি
টেলিপাড়ায় নতুন প্রতিভাদের সুযোগ করে দেওয়ার জন্য স্নেহাশিস চক্রবর্তীর জুড়ি মেলা ভার। এর আগে বহু নতুন মুখকে তিনি ইন্ডাস্ট্রিতে ব্রেক দিয়েছেন যারা আজ সুপারহিট। এবার সুস্মিতা দে-র মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেত্রীর পাশে নতুন সৌম্যদীপের রসায়ন পর্দায় কতটা ম্যাজিক তৈরি করতে পারে, সেটাই দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। তবে সুস্মিতা-সৌম্যদীপ জুটিকে নিয়ে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই এই নতুন মেগা ধারাবাহিকের প্রোমো প্রকাশ পাবে বলে জানা গেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


