Kartik Aaryan: বানভাসি অসমে মৃত্যু ৮০ জনের! পড়শি রাজ্যের পাশে কার্তিক আরিয়ান,দিলেন ১ কোটি টাকা
তিনি শুধু রূপোলি পর্দার নায়ক নন। বাস্তবেও নায়কোচিত কাজ করলেন কার্তিক আরিয়ান। বন্য কবলিত অসমের দিকে সাহায্য়ের হাত রহু বাবার।
প্রাকৃতিক দুর্যোগে চরম বিপর্যস্ত অসম। রাজ্যে বন্যায় ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০-তে, আর ঘরবাড়ি হারিয়ে সর্বহারা হয়ে পড়েছেন প্রায় ২ লাখ মানুষ! অসমের এই সংকটময় পরিস্থিতিতে এবার পরম বন্ধু হয়ে পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এক কোটি টাকা রাজ্য ত্রাণ তহবিলে দান করলেন বলিউডের ‘রুহ বাবা’। অভিনেতার এই পদক্ষেপে আপ্লুত অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা, সোশ্যাল মিডিয়ায় কার্তিককে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

অসমে হাহাকার: ৮০ জনের মৃত্যু, ২ লাখ মানুষ গৃহহীন
অসমের বর্তমান প্লাবন পরিস্থিতি অত্যন্ত করুণ। একের পর এক গ্রাম ও শহর জলের নিচে তলিয়ে গিয়েছে। নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় ইতিমধ্যেই ৮০ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ২ লাখ মানুষ নিজেদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সর্বহারা হয়ে পেড়েছেন। জরুরি খাবার, পানীয় জল ও আশ্রয়ের জন্য হাহাকার পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। ঠিক এই সংকটজনক সময়ে কার্তিকের দেওয়া এই বিপুল আর্থিক অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জরুরি ত্রাণ পৌঁছাতে বড় সহায় হতে চলেছে।
'এক কোটি টাকার হাত বাড়িয়ে দিলেন কার্তিক!' মুখ্যমন্ত্রীর আন্তরিক ধন্যবাদ
সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে এনে অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানান: অসম যখন এক ভীষণ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কার্তিক আরিয়ানের এই এক কোটি টাকার আর্থিক সহায়তা বন্যাদুর্গত বহু পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিতে সাহায্য করবে। বিপদের দিনে নিঃস্বার্থভাবে অসমের মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার ও অসমবাসীর তরফ থেকে কার্তিককে আন্তরিক ধন্যবাদ জানান মুখ্য়মন্ত্রী।
রূপোলি পর্দার হিরো থেকে বাস্তব জীবনের ত্রাণকর্তা
সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই নেটপাড়ায় প্রশংসার জোয়ার বইছে। কার্তিকের এই মহৎ দানশীলতা দেখে ওঁর অনুগামীরা বলছেন, পর্দায় স্রেফ অভিনয় নয়, বাস্তব জীবনেও তিনি একজন সত্যিকারের নায়কের মতো এগিয়ে এসেছেন।
চর্চায় চন্দু চ্যাম্পিয়ান
কার্তিকের কেরিয়ার গ্রাফ এখন উর্ধ্বমুখী। সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে এসেছে নায়কের। চান্দু চ্যাম্পিয়ান ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান পেয়েছেন কার্তিক।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


