রাহুলের কাঁধে চেপে বসেছে ছোট্ট ইভারা! বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন মাম্মা আথিয়া

ক্রিকেটের মাঠে ব্যস্ততা, আর বাড়িতে বাবা হিসেবে একেবারে অন্য মেজাজে কেএল রাহুল। মেয়ের সঙ্গে স্বামীর এক আদুরে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন আথিয়া শেট্টি। ছবিতে বাবার কাঁধে চড়ে রয়েছে ছোট্ট এভারা। সেই মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে আথিয়া লিখেছেন, 'পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি'।

Published on: Nov 25, 2026, 19:00:10 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

তারকা দম্পতি আথিয়া শেট্টি ও কেএল রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবরই তুঙ্গে। বিশেষ করে তাঁদের ছোট্ট মেয়েকে ঘিরে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্ত ভাগ করে নেন তাঁরা। এবার মেয়ের সঙ্গে স্বামী কেএল রাহুলের একটি আদুরে ছবি পোস্ট করলেন আথিয়া। ছবিতে বাবার কাঁধে চড়ে রয়েছে তাঁদের একরত্তি এভারা। আর সেই ছবি দেখেই মুগ্ধ নেটিজেনরা।

রাহুলের কাঁধে ইভারা, ছবি দিলেন আথিয়া।
রাহুলের কাঁধে ইভারা, ছবি দিলেন আথিয়া।

কী লিখলেন আথিয়া?

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, মেয়েকে কাঁধে নিয়েছেন কেএল রাহুল। বাবা-মেয়ের এই মিষ্টি মুহূর্তের সঙ্গে আথিয়া লিখেছেন, 'পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি'। ছোট্ট একটি ক্যাপশনেই যেন ধরা পড়েছে মাতৃত্বের আনন্দ এবং মেয়েকে ঘিরে তাঁদের পরিবারের ভালোবাসা।

২০২৫ সালে জীবনে এসেছিল ছোট্ট এভারা

২০২৩ সালের জানুয়ারিতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন আথিয়া ও কেএল রাহুল। এরপর ২০২৫ সালের মার্চ মাসে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান। মেয়ের নাম রাখেন এভারা। সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ করে দম্পতি জানিয়েছিলেন, এই নামের অর্থ 'ঈশ্বরের উপহার'।

মেয়ের প্রথম জন্মদিনেও ভাগ করেছিলেন বিশেষ মুহূর্ত

চলতি বছরের মার্চ মাসে মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করেন আথিয়া ও রাহুল। বিশেষ দিন উপলক্ষে যৌথভাবে একটি পোস্ট করেছিলেন তাঁরা। সেখানে মেয়েকে উদ্দেশ্য করে লিখেছিলেন, 'প্রথম জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার সোনা। আমাদের বাবা-মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে ভাষার অতীত, পৃথিবীর অতীত ভালোবাসি।'

সেই পোস্টে এভারা-র জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবিও ছিল। একটি ছবিতে মেয়েকে দু'হাতে উপরে তুলে ধরতে দেখা গিয়েছিল আথিয়াকে। অন্য একটি ছবিতে জন্মদিনের সাজানো কেকের পাশে ছিল ছোট্ট এভারা-র হাত। পশুপাখির প্রতি মেয়ের ভালোবাসার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল পশুর আদলের দু'টি কেকও। অ্যালবামের শেষ ছবিতে বাবার আঙুল শক্ত করে ধরে থাকতে দেখা গিয়েছিল বার্থ ডে গার্লকে।

এবার ফের বাবা-মেয়ের এমন মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন আথিয়া। তারকা দম্পতির জীবনের এই ছোট ছোট আনন্দের মুহূর্তই যে অনুরাগীদের মন জয় করে নিচ্ছে, তা বলাই যায়।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।