হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।
সাধক বামাক্ষ্যাপার হল ভিজিটে সব্যসাচী! হাউহাউ কান্না দর্শকদের, জড়িয়ে নিলেন বুক
দেখা যাচ্ছে হল ভিজিটে পৌঁছেছেন সব্যসাচী। আর সামনাসামনি ‘বামাক্ষ্যাপা’কে দেখে আবেগে আপ্লুত দর্শকরা। কেউ এসে প্রণাম করছেন, কেউ ভেঙে পড়ছেন কান্নায়। ইতিমধ্যেই বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিনেমা।
কালীপুজোর সময় বাংলা থেকে বক্স অফিসে মুক্তি পেয়েছে সাধক বামাক্ষ্যাপা। আর সিনেমা ইতিমধ্যেই জিতে নিয়েছে দর্শকদের মন। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। মা তারার পায়েল দে। এছাড়াও দেখা গিয়েছে শঙ্খদীপ ব্যানার্জি (ছোট্ট বামা), সাহেব ভট্টাচার্য, মোনালিসা প্রমুখকে। ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার। এসভিএফ (SVF)-এর প্রযোজনায় তৈরি এই ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছে। এমনকী, সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারাও সব্যসাচীর প্রশংসায় পঞ্চমুখ।

এসভিএফের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হল ভিজিটে পৌঁছেছেন সব্যসাচী। আর সামনাসামনি ‘বামাক্ষ্যাপা’কে দেখে আবেগে আপ্লুত দর্শকরা। কেউ এসে প্রণাম করছেন, কেউ ভেঙে পড়ছেন কান্নায়। আবার কোনো ভক্তকে শান্ত করতে তাঁকে বুকে জড়িয়ে নিচ্ছেন সব্যসাচী নিজেই।
সাধক বামাক্ষ্যাপার প্রশংসায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সাধক বামাখ্যাপা সিনেমাটা নিয়ে কি বলা উচিত এখনও বুঝে উঠতে পারিনি। এই ঘোর কাটতে অনেকটা সময় লাগবে সায়ন্তন। আর সব্য তোমাকে যা বলব সব কম হবে । যে কোনো চরিত্রে যাপন করলে সেটা ঠিক কি হয় তুমি আবার প্রমাণ করে দিলে। অনবদ্য আবহ সঙ্গীত এবং সব কটা গান। আর যে কথাটা না বললেই নয় বাংলাও পারে কল্পনা এবং বাস্তব মিশিয়ে সব প্রতিকূলতা কাটিয়ে এরকম একটা সিনেমা বানাতে ।অসাধারণ। অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। আর তোমাদের সিনেমার লেখা ধার নিয়ে বললাম শ্রীকান্ত, সিনেমা ভালো হলে 'মারে কোন শালা'।’
সাধক বামাক্ষ্যাপা ছবিতে তারাপীঠ, মা তারা এবং সাধক বামাক্ষ্যাপার সাধনজীবন ও ভক্তির যাত্রাকে বড় ক্যানভাসে তুলে ধরা হয়েছে। এই সিনেমার সমস্ত প্রচারই অন্য ধারায় করা হয়েছে। কখনও তারাপীঠ শ্মশানে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে বোলপুরে সিনেমার প্রিমিয়ার… সবেতেই ছিল চমক। ছবির প্রিমিয়ারে আবেগে ভেসেছিলেন খোদ সব্যসাচীও। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘এই ছবির শুটিংয়ের সফরটা মোটেও সহজ ছিল না। একেবারে শুরুর দিকে তো জানতামই না, আদৌ ছবিটা তৈরি হবে কি না। সেই অনিশ্চয়তার কারণে অনেক কাজ ছেড়ে দিয়েছিলাম। বাড়িতে বসে থেকেছি। কখনও হয়তো ছ'মাস পর খবর পেয়েছি যে, ছবিটা তৈরি হচ্ছে। শুটিং শুরু হওয়ার পরেও একের পর এক বাধা এসেছে। কখনও প্রাকৃতিক দুর্যোগে সেট ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনও আবার নতুন করে সেট তৈরি করতে হয়েছে। বারবার শুটিং বাতিলও হয়েছে। যে ছবির কাজ মাত্র ছ'মাসে শেষ হওয়ার কথা ছিল, সেটি শেষ করতে শেষ পর্যন্ত দেড় বছর সময় লেগে গেল।’
‘২০২৪ সালের অগস্টে প্রথম এসভিএফের তরফে সৌম্যব্রত রক্ষিত আমাকে ফোন করেছিলেন। তারপর থেকে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছি। ছবিটার সঙ্গে প্রায় দু'বছর ধরে নানাভাবে জড়িয়ে রয়েছি আমি। প্রতিটি শট, প্রতিটি সংলাপ যেন আমার মুখস্থ হয়ে গিয়েছে। ছবিটার সঙ্গে ভীষণ আবেগ জড়িয়ে পড়েছে। তাই ট্রেলার লঞ্চের দিন যখন এতদিনের সফরের কথা মনে পড়ছিল, তখন সমস্ত ঘটনা যেন একের পর এক চোখের সামনে ভেসে উঠছিল। আমরা কতটা পথ পেরিয়ে আজকের এই জায়গায় পৌঁছেছি, সেই স্মৃতিগুলোই হয়তো আবেগপ্রবণ করে তুলেছিল আমাকে।’, আরও বলেন সব্যসাচী।
E-Paper
