মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

গত ডিসেম্বর মাসে মাসেই ঘোষণা হয় মধুমিতার ছবি ‘অটবি’ আসতে চলেছে বড় পর্দায়। ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে তিনি সর্বশেষ অভিনয় করেছেন, তারপর সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর পর তিনি ফের মন দেন বড় পর্দার জন্য।

Published on: Aug 25, 2026, 18:32:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ডিসেম্বর মাসে মাসেই ঘোষণা হয় মধুমিতার ছবি ‘অটবি’ আসতে চলেছে বড় পর্দায়। ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে তিনি সর্বশেষ অভিনয় করেছেন, তারপর সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর পর তিনি ফের মন দেন বড় পর্দার জন্য। অন্যদিকে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের পরবর্তী পর্যায়ে অভিনয় করেছিলেন রাহুল, কাকতালীয়ভাবে এই ছবিতেও রয়েছেন তিনি।

চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?
চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

অটবি মূলত একটি রোমাঞ্চকর থ্রিলার। সৌমভ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সাহেব চট্টোপাধ্যায় এবং ইনায়া চৌধুরী। দিকে ভারতী এবং সিদ্ধি বিনায়ক প্রযোজিত এই ছবিটি আসতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

গত জুলাই মাসে ছবির অফিশিয়াল পোস্টার মুক্তি পেয়েছিল। ছবির পোস্টার প্রকাশ্যে আনেন মধুমিতা। পোস্টারে দেখতে পাওয়া যায় কৌতুহল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মধুমিতা, পাশে ভয়ার্ত দৃষ্টিতে ইনায়া। একদিকে রয়েছেন সাহেব, রাহুল এবং অন্যদিকে রয়েছেন আরিয়ান।

এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল টিজার। টিজার শুরু হতেই নেপথ্যে একটি কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় যিনি বলছেন, মায়া তাকেই আগে গ্রাস করে যে এতে দুর্বল হয়। চামসুট্টি জঙ্গলে এমন কিছু মায়া রয়েছে, যার জালে জড়িয়ে পড়ে তারা যারা এই জঙ্গলে আসে।

আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

টিজার দেখে মোটামুটি স্পষ্ট হয়ে যায় এটি যে শুধুমাত্র একটি থ্রিলার মুভি তা কিন্তু নয়, এর প্রতিটি সেকেন্ডে রয়েছে এমন কিছু ভয় ধরানোর মুহূর্ত যা আপনি কখনও ভুলবেন না। একটি রহস্যময় জঙ্গলে আটকে থাকা বোনকে উদ্ধার করার জন্য কি করবে দিদি, সেটাই প্রতি মুহূর্তে দেখতে পাওয়া যাবে এই ছবির মাধ্যমে।

এই ছবির মাধ্যমে আবার বড় পর্দায় দেখতে পাওয়া যাবে রাহুল বন্দোপাধ্যায়কে। রাহুলের মৃত্যুর পর তাঁর ফেলে রাখা কাজ একের পর এক মুক্তি পাচ্ছে যার মধ্যে এটি অন্যতম। তবে সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাবে এই ঘোষণা করা হলেও তারিখ এখনও ঘোষণা করা হয়নি।