'আমি চাই না নন্দিনী বেরিয়ে যাক', সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও

গতকাল বিগ বসের মঞ্চে যে হুলস্থুল কান্ড ঘটে গিয়েছে, তার জের এখনও পর্যন্ত চলছে। ঘোড়া থেকে সৃজলাকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন নন্দিনী, যার ফলে মাথায় চোট পায় সৃজলা।

Published on: Sep 23, 2026, 19:52:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতকাল বিগ বসের মঞ্চে যে হুলস্থুল কান্ড ঘটে গিয়েছে, তার জের এখনও পর্যন্ত চলছে। ঘোড়া থেকে সৃজলাকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন নন্দিনী, যার ফলে মাথায় চোট পায় সৃজলা। তড়িঘড়ি অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই গোটা ঘটনায় নন্দিনীর বিরুদ্ধে সরগরম হয়েছে নেট পাড়া। কিন্তু এত কিছুর মধ্যেও কিছু মানুষ রয়েছেন যারা নন্দিনীর সাপোর্টে কথা বলছেন তাদের মধ্যেই অন্যতম একজন হলেন আয়েন্দ্রী রায়।

সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও
সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন,' যদি আমাকে আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আমি বলব আমি নন্দিনীকে বের করে দিতে চাই না। আমি বিশ্বাস করি সে কোনও ছলচাতুরি, মিথ্যাচার বা খেলাটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে খুব ভালো খেলতে পারে। তবে ওর বাস্তবতার মুখোমুখি হওয়া উচিত। কাউকে ওকে বুঝিয়ে দেওয়া উচিত যে ওর সহানুভূতিশীল দিকটা যদি দেখায় সে ক্ষেত্রেও ও বিজয়ী হতে পারে। বিগ বস মানে শুধুই চক্রান্ত নয়। যদি সৃজলা ওকে একটা সুযোগ দেয়।'

নন্দিনীর হয়ে মুখ খোলেন অভিনেতা ভিভান ঘোষ। অভিনেতা বলেন, ‘আমি নন্দিনীকে বহু বছর ধরে চিনি। আমি মনে করি যেটা ঘটেছে সেটা ইচ্ছাকৃত হয়নি। খেলা খেলতে গিয়ে হয়েছে। সৃজলাও ভীষণ ভালো মেয়ে। বিগ বসের ঘরে এমন খেলাই দেওয়া হয়, যেটা খেলতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে তবে এটাই হলো খেলা।’

আগামী দিনে নন্দিনীকে বিগ বসের ঘরে রাখা উচিত কিনা প্রশ্ন করাই তিনি বলেন, ‘আমার মনে হয় এই সিদ্ধান্ত একমাত্র বিগ বস নিতে পারে। যদি বিগ বস মনে করেন নন্দিনী দোষ করেছে তাহলে অবশ্যই সে শাস্তি পাবে। তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাবে।’