কোমরে অসহ্য যন্ত্রণা, নাচ পুরোপুরি বন্ধ, হঠাৎ কী হল আয়েশার?

একসময় ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আয়েশা ভট্টাচার্য। যদিও এখন আর তেমন ভাবে ধারাবাহিককে অভিনয় করতে দেখা যায় না তাঁকে। তবে তিনি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ

Published on: Sep 29, 2026, 19:30:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

একসময় ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আয়েশা ভট্টাচার্য। যদিও এখন আর তেমন ভাবে ধারাবাহিককে অভিনয় করতে দেখা যায় না তাঁকে। তবে তিনি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ। মায়ের সঙ্গে জুটি বেঁধে কনটেন্ট তৈরি হোক অথবা নাচের ভিডিও পোস্ট, সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই দেখতে পাওয়া যায় আয়েশার পোস্ট।

হঠাৎ কী হল আয়েশার?
হঠাৎ কী হল আয়েশার?

কিন্তু এবার তিনি যে পোস্ট করলেন তাতে মন ভেঙেছে অভিনেত্রীর অনুরাগীদের। তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি কোমরে বেঁধে রেখেছেন একটি বেল্ট। ক্যাপশনে বড় বড় করে লেখা, ‘নজর ইস রিয়েল। এটা হল আমার বর্তমান অবস্থা।’ কিন্তু হঠাৎ কী হল আয়েশার?

আয়েশা জানিয়েছেন, বহুদিন ধরেই তিনি স্লিপডিস্ক জনিত সমস্যায় ভুগছেন। ডাক্তার নাচ একেবারেই বন্ধ করে দিতে বলেছিলেন কিন্তু তিনি জানিয়েছিলেন নাচ ছাড়া তিনি বেঁচে থাকতে পারবেন না। তাই ডাক্তারের ট্রিটমেন্টেই থাকতে হয় তাঁকে। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত লড়াই করলেও নাচ কখনও থামাননি তিনি।

২০২৫ থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু বিগত এক সপ্তাহ ধরে তিনি কোমরের যন্ত্রণায় ভুগছেন। যদিও নাচের জন্য মন ছটফট করছে কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। কিন্তু প্রতিবারের মতো এবারও মনের জোর ধরে রেখেছেন আয়েশা। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি আবার ফিরে আসবেন সুস্থ হয়ে।