Babli Sundari: নিমেষে ভোলবদল বাবলি সুন্দরীর, নতুন মাকে দেখে খুশি বেণুর ছোট মেয়ে
Babli Sundari: বাবলি ও বেণুর বিয়ে জোর করে দেওয়া হয় বেণুর বড় মেয়ের জোরাজুরিতে। কিন্তু বাবলিকে মা মানতে নারাজ বেণুর ছোট মেয়ে। সে কিছুতেই মানতে চায় না তার আয়া মাসি তার মা হয়ে গিয়েছে।
Babli Sundari: বাবলি ও বেণুর বিয়ে জোর করে দেওয়া হয় বেণুর বড় মেয়ের জোরাজুরিতে। কিন্তু বাবলিকে মা মানতে নারাজ বেণুর ছোট মেয়ে। সে কিছুতেই মানতে চায় না তার আয়া মাসি তার মা হয়ে গিয়েছে। বেবির মুখে এই কথা শুনে খুব কষ্ট পায় বাবলি, সে চায় সুন্দরী হতে। রাগে কষ্টে অভিমানে সে অর্চির কাছে বলে, তাকে বদলে দিতে।
নিমেষে ভোলবদল বাবলি সুন্দরীর
এরপরেই আসে চমক। অসুস্থ বেবি বারবার বলতে থাকে তার নতুন মায়ের কথা। কিন্তু যেহেতু বাবলি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তাই নতুন মাকে কে খুঁজে দেবে? এই চিন্তা করতে করতেই হঠাৎ করে শুনতে পাওয়া গেল দরজায় কলিংবেলের আওয়াজ। কলিংবেলের আওয়াজ শুনে সবার আগে সেখানে ছুটে যায় বেবি।
দরজায় একেবারে নতুন রূপে দাঁড়িয়ে থাকে বাবলি। বাবলিকে দেখে সকলেই অবাক হয়ে যায়। এ কাকে দেখছে সকলে! লাল পাড় সাদা শাড়ি পরে কোন সুন্দরী দাঁড়িয়ে রয়েছে সকলের সামনে? নতুন মাকে দেখে ভীষণ খুশি বেবি। তবে বাকিরা হতবাক।
বাবলির এই নতুন রূপের বদল দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত রাত এগারোটায়। বাবলি সুন্দরীর এই তিন দিনের এই মহা চমক এপিসোডে বেবির নতুন মায়ের রূপে দেখতে পাওয়া যাবে বাবলিকে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে। হানির প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন অমৃতা দেবনাথ। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।
Home/Entertainment/Babli Sundari: নিমেষে ভোলবদল বাবলি সুন্দরীর, নতুন মাকে দেখে খুশি বেণুর ছোট মেয়ে