Ashirbad serial Update: ‘আশীর্বাদ’ ধারাবাহিকে এন্ট্রি ‘বাবলি সুন্দরী’-খ্যাত অভিনেত্রীর! কে এই নতুন মুখ?
স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ‘আশীর্বাদ’ ধারাবাহিক। যাতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে মোহনা মাইতি আর সোহম বসু রায় চৌধুরী। 'রাখি বন্ধন'-এর 'বন্ধন' চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন সোহম বসু রায় চৌধুরী।
স্টার জলসার নতুন বাংলা ধারাবাহিক ‘আশীর্বাদ’-এ এবার এন্ট্রি ঘটল ‘বাবলি সুন্দরী’র কুহু ওরফে মধুরিমা মুখোপাধ্যায়। জানা গিয়েছে যে, গল্পে তাঁর চরিত্রের নাম উদিতা। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আশীর্বাদ। স্টার জলসায় সম্প্রচার শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর, থেকে প্রতিদিন সন্ধ্যা ৬:০০ টায়।

এর আগে মধুরিমা মুখার্জিকে দেখা গিয়েছে পরিণীতা, অনুরাগের ছোঁয়া, কোন গোপনে সহ-একাধিক জনপ্রিয় মেগায়। আশীর্বাদ ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে যে মা-মরা চার ভাই আর তাঁদের বাবার ছন্নছাড়া সংসার। যেখানে আলমারিতে থাকে চায়ের পাতা। আর সেই বাড়িতে বিয়ে হয়ে আসে মোহনা। নিজের গুণে কীভাবে এই পাঁচ পুরুষের মাঝে নিজেকে মানিয়ে নিতে পারে সে, এখন সেটাই দেখার অপেক্ষা।
'রাখি বন্ধন'-এর 'বন্ধন' চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন সোহম বসু রায় চৌধুরী। এবার সেই অভিনেতাকেই নতুন অবতারে দেখা যাবে 'আশীর্বাদ'-এ। তাঁর চরিত্রের নাম ‘মল্লার’। মল্লারের ইচ্ছে, একটি মিষ্টি বউ বাড়িতে এনে নিজের ছন্নছাড়া সংসারটাকে গুছিয়ে নেবে সে।
মল্লারের বাড়ির নাম ভালোবাসা। সকাল হলেই মদের বোতল নিয়ে বসে পড়েন বাবা। ছোট ছেলে মল্লার, যে পেশায় একজন ট্যাক্সি চালক, সে একমাত্র চেষ্টা চালিয়ে যায় সংসার গোছানোর। প্রসঙ্গত, আশীর্বাদ ধারাবাহিকটি ‘ও মোর দরদিয়া’-র জায়গা নিয়েছে। মধুরিমা নিজেও তাঁর আশীর্বাদ ধারাবহিকে থাকার খবরে সিলমোহর দিয়েছেন।
এদিকে, শুরুর আগে থেকেই কটাক্ষের মুখে পড়ে আশীর্বাদ মেগাটি। সিরিয়ালের প্রথম ঝলক দেখেই অনেকেই জানিয়েছিলেন, এই ধারাবাহিকটি কালার টিভির ‘বরেলি কি বচ্চন’ ধারাবাহিকের বাংলা সংস্করণ। আবার অনেকেই এও মনে করেছেন সোহমের থেকে বয়সে বড় লাগছে মোহনাকে। কেউ কেউ তো ‘মা-ছেলে’ বলেও করেছেন ট্রোল।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


