বিয়ের দিন হাজির অনাকাঙ্ক্ষিত অতিথি, কোন ঝড় আসতে চলেছে বাবলির জীবনে?

সমস্ত বাধা-বিপত্তি দূরে সরিয়ে অবশেষে চার হাত এক হতে চলেছে বিনায়ক এবং বাবলির। কিন্তু সুখের দিন শুরু হওয়ার আগেই নেমে এল বিপর্যয়। বিনায়ককে নিজের করে নেওয়া ঠিক আগের মুহূর্তে বিয়ের মন্ডপে হাজির হল বিনায়কের অতীত থেকে উঠে আসা এমন একজন, যা চিরকালের জন্য বদলে দিতে চলে যে বাবলির জীবন।

Published on: Aug 5, 2026, 22:02:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সমস্ত বাধা-বিপত্তি দূরে সরিয়ে অবশেষে চার হাত এক হতে চলেছে বিনায়ক এবং বাবলির। কিন্তু সুখের দিন শুরু হওয়ার আগেই নেমে এল বিপর্যয়। বিনায়ককে নিজের করে নেওয়া ঠিক আগের মুহূর্তে বিয়ের মন্ডপে হাজির হল বিনায়কের অতীত থেকে উঠে আসা এমন একজন, যা চিরকালের জন্য বদলে দিতে চলে যে বাবলির জীবন।

কোন ঝড় আসতে চলেছে বাবলির জীবনে?
কোন ঝড় আসতে চলেছে বাবলির জীবনে?

‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, সকলের উপস্থিতিতেই বাবলির গলায় মালা দিতে চলেছে বিনায়ক। কিন্তু ঠিক সেই পরিস্থিতিতে হঠাৎ করেই বেবি বলে ওঠে মা। কিন্তু বিনায়কের স্ত্রী তো মৃত, তাহলে কাকে দেখে মা বলে উঠল বেবি। বিনায়কের বাড়িতে যার এন্ট্রি হল সে আর কেউ নয়, বিনায়কের শ্যালিকা।

আরও পড়ুন: সৌরভের দুর্গ জয় সহজ নয়! আসছে বিগ বস বাংলা, সম্প্রচারের দিন ঘোষণা হল কি?

বিনায়কের স্ত্রী এবং শ্যালিকাকে দুজনকে দেখতে যেহেতু একই রকম তাই বেবি মাসিকে দেখে মা বলে ভাবে। বিনায়কের জীবন থেকে বাবলিকে সরিয়ে দেওয়ার জন্যই যে এসেছে, তা বেশ বোঝাই যায় তার বলা প্রতিটি কথায়।

বেবির কাছে হয় মা থাকবে, না হয় মাসি। কোনও আয়া মাসি থাকবে না। এই একটি কথাতেই সে বুঝিয়ে দেয় বিনায়কের জীবনে বাবলিকে একেবারেই থাকতে দেবে না সে। অন্যদিকে মাসিকে দেখে বেজায় খুশি বাড়ির সকলে। বোঝাই যাচ্ছে বাবলিকে বিনায়কের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্যই মাসিকে আমন্ত্রণ করা হয়েছে।

আরও পড়ুন: এবার নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন, কোথায় দেখা যাবে সঙ্গীতশিল্পীকে?

নিজের জীবনে আশা এই অনাকাঙ্ক্ষিত অতিথিকে কিভাবে আটকাবে বাবলি? নিজের জীবন কীভাবে গুছিয়ে রাখবে সে? বিনায়ক কে সে কি নিজের করে আর কোনওদিন পাবে না? শ্যালিকাকে দেখে বিনায়ক কী বাবলির থেকে সরে যাবে? এই সব কিছুর উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। ‘বাবলি সুন্দরী’র এই মহা ধামাকাদার পর্ব দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে আগামী ৭ অগস্ট, শুক্রবার ঠিক রাত ১১টায়।