কাঁপছেন থরথর করে! রাতের কলকাতায় ক্যাব চালকের হাতে বিপন্ন বাঘিনী নায়িকা সম্পিতা, অভিযোগ দায়ের কালীঘাট থানায়, কী হয়েছিল?
মঙ্গলবার রাতের কলকাতায় এক অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হলেন সম্পিতা। একটি ভিডিয়ো শেয়ার করে জানালেন সেই অভিজ্ঞতা। দেখা যায় হাত-পা কাঁপছে। ইতিমধ্যেই কালীঘাট থানায় একটি এফআইআর-ও দায়ের করা হয়েছে।
বহুবছর ধরে নৃত্যশিল্পী হিসেবে কাজ করে আসছেন সম্পিতা প্রামাণিক। সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। তবে মানুষ নতুনভাবে সম্পিতাকে চিনেছে বাঘিনী ধারাবাহিকের নায়িকা হিসেবে। মঙ্গলবার রাতের কলকাতায় এক অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হলেন সম্পিতা। একটি ভিডিয়ো শেয়ার করে জানালেন সেই অভিজ্ঞতা। দেখা যায় হাত-পা কাঁপছে।

মঙ্গলবার রাতে কী ঘটে সম্পিতার সঙ্গে?
হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে ক্যাব বুক করেছিলেন অভিনেত্রী সম্পিতা। প্রথমে পার্ক স্ট্রিটে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শুটিংয়ে দেরি হয়ে যাওয়ায় পরে গন্তব্য বদলে দমদম করেন তিনি। সেখানেই তাঁর বাড়ি। তবে ক্যাব যাত্রা শুরু হওয়ার পর থেকেই চালকের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয় বলে অভিযোগ অভিনেত্রীর।
পরিস্থিতি অস্বস্তিকর মনে হওয়ায় সম্পিতা চালককে জানান, দমদম যেতে না চাইলে তাঁকে রবীন্দ্র সরোবরের কাছেই নামিয়ে দিতে। কিন্তু অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও চালক গাড়ি থামাতে চাইছিলেন না। শেষ পর্যন্ত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামান তিনি।
এরপরই ভাড়া নিয়ে শুরু হয় বচসা। সম্পিতার দাবি, তাঁর দু’টি ফোন সঙ্গে থাকলেও শুটিংয়ের ভারী ব্যাগটি তখনও গাড়ির ভিতরে ছিল। চালক কিউআর কোড স্ক্যানার এগিয়ে দিয়ে দমদম পর্যন্ত দেখানো পুরো ভাড়া মিটিয়ে দিতে বলেন। কিন্তু অভিনেত্রী জানান, তিনি যতটা পথ এসেছেন, সেই অনুযায়ী ভাড়াই দেবেন। দমদম পর্যন্ত না গিয়ে সম্পূর্ণ ভাড়া কেন দিতে হবে, তা নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
অভিনেত্রীর অভিযোগ, বচসার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনওরকমে ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এরপর চালক তাঁকে বেশ কিছুটা রাস্তা গাড়ি নিয়ে তাড়া করেন বলেও দাবি সম্পিতার। তাঁর কথায়, সেই সময় বড়সড় দুর্ঘটনা এমনকী প্রাণহানিও ঘটতে পারত। শুধু তাই নয়, সম্পিতার অভিযোগ, তাঁর ব্যাগ ও টাকা-পয়সা গাড়ির ভিতরে থাকা অবস্থাতেই ক্যাব নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন চালক। কোনওরকমে নিজের জিনিসপত্র উদ্ধার করে সেখান থেকে সরে আসেন অভিনেত্রী।ঘটনার পর কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন সম্পিতা। পুরো ঘটনায় আতঙ্কিত অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করেছে, এখন সেটাই দেখার।
সম্পিতাকে সেই অবস্থা থেকে বাঁচাতে এগিয়ে আসেন আশেপাশের মানুষরা। সকলে তাঁকে জল খাওয়ায়, শান্ত করার চেষ্টাও করে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


