‘আমি খুনি না বাবুমশাই…', শাহরুখের পাশে এক মঞ্চে নীল! টেলিপাড়ার নায়ককে বুকে টানলেন কিং!

কিং’-এর ‘ড্যাডি কুল’ গানের লঞ্চ ইভেন্টে শাহরুখ খানের মুখে ঝরঝরে বাংলা সংলাপ! মঞ্চে বাংলার প্রতিনিধি নীল ভট্টাচার্যকে বুকে টেনে নিলেন বাদশা!

Published on: Nov 28, 2026, 10:30:31 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউড বাদশা শাহরুখ খান-এর আগামী ছবি ‘কিং’ (King) নিয়ে উন্মাদনার পারদ এখন তুঙ্গে। সম্প্রতি ছবির বহু প্রতীক্ষিত গান ‘ড্যাডি কুল’ (Daddy Cool)-এর গ্র্যান্ড লঞ্চ ইভেন্টে দেশের বাছাই করা বেশ কয়েকজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকার সঙ্গে মঞ্চে দেখা গেল কিং খানকে। আর সেই বিশেষ মঞ্চেই বাংলা থেকে প্রতিনিধিত্ব করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। স্বপ্নের নায়কের পাশে দাঁড়িয়ে শুধু কথাই বললেন না নীল, বরং তাঁর সঙ্গে গলা মিলিয়ে ‘কিং’ ছবির সংলাপও আওড়ালেন স্বয়ং শাহরুখ খান! মুহূর্তের শেষে নীলকে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন বাদশা।

‘আমি খুনি না বাবুমশাই…', শাহরুখের পাশে এক মঞ্চে নীল! টেলিপাড়ার নায়ককে বুকে টানলেন কিং!
‘আমি খুনি না বাবুমশাই…', শাহরুখের পাশে এক মঞ্চে নীল! টেলিপাড়ার নায়ককে বুকে টানলেন কিং!

মঞ্চে বাংলায় কী কথা হলো শাহরুখ ও নীলের? কোন সংলাপ বললেন কিং খান?

‘ড্যাডি কুল’ গানের লঞ্চ ইভেন্টের ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে শাহরুখ খানের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন নীল ভট্টাচার্য।

অনুষ্ঠানের মাঝে নীল মাইক হাতে শাহরুখকে ছবির জনপ্রিয় সংলাপের বাংলা অনুবাদ শোনান এবং শাহরুখও অত্যন্ত আগ্রহ নিয়ে নীলের সঙ্গ দেন। নীল বলেন, ‘আমি খুনি না বাবুমশাই, আমি প্রেমিক... আর আমার চোখ শুধু সোনাকে খোঁজে! আর যেই প্রেমিক বুকে আগুন লাগাতে পারে, সে আবার কিসের প্রেমিক পাগলা?’

কলকাতা শাহরুখের প্রাণের শহর। মঞ্চে তাই বাংলায় সংলাপ শুনে তিনি হাত তুলে ‘কে... কে... আর’ স্লোগান দিতে শুরু করেন এবং নীলকে বুকে টেনে নেন।

শাহরুখ খানের বাংলার প্রতি ভালোবাসা কারোর অজানা নয়। তবে ‘কিং’ ছবির প্রচারের মঞ্চে নীল ভট্টাচার্যের সঙ্গে বাদশার এই ‘বাংলা ফিভার’ এবং উষ্ণ আলিঙ্গনের মুহূর্ত ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। নীলের কাছে এটা তাঁর জীবনের ‘সেরা দিন’।

নীল-তৃণা দুজনেই শাহরুখের অন্ধ ভক্ত। শ্যুটিংয়ের চাপ সামলেও শাহরুখের ছবির ফার্স্ট ডে শো দেখতে ছাড়েন না তাঁরা। শাহরুখ নীলের ইমোশন। আর স্বপ্নের নায়কের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা নীলের কাছে স্বপ্নপূরণের সমান।

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর কিং নিয়ে হাজিক হচ্ছেন শাহরুখ। এই ছবিতে প্রথমবার কন্যে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নায়ক। আগামী ২৪শে ডিসেম্বর, ২০২৬ তারিখে বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।