Basabdatta Chatterjee: সিরিয়ালে কাজ করার ইচ্ছে ছিল না, তাও কেন ‘গানের ওপারে’-র জন্য রাজি হন বাসবদত্তা?
Basabdatta Chatterjee: বড় পর্দা ওয়েব সিরিজে কাজ করলেও বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রথম অভিনয় করার সুযোগ পেয়েছিলেন ধারাবাহিকের হাত ধরে। যদিও ধারাবাহিকে কাজ করবেন এমন কথা ভেবে তিনি ইন্ডাস্ট্রিতে আসেননি। কিন্তু যখন ‘গানের ওপারে’ ধারাবাহিকের অফার আসে, তখন আর না করতে পারেন নি অভিনেত্রী।
Basabdatta Chatterjee: বড় পর্দা ওয়েব সিরিজে কাজ করলেও বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রথম অভিনয় করার সুযোগ পেয়েছিলেন ধারাবাহিকের হাত ধরে। যদিও ধারাবাহিকে কাজ করবেন এমন কথা ভেবে তিনি ইন্ডাস্ট্রিতে আসেননি। কিন্তু যখন ‘গানের ওপারে’ ধারাবাহিকের অফার আসে, তখন আর না করতে পারেন নি অভিনেত্রী।
কেন ‘গানের ওপারে’-র জন্য রাজি হন বাসবদত্তা?
সম্প্রতি অনিলাভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সব সিরিয়াল তো আর গানের ওপারে নয়। আমি সিরিয়ালে কাজ করবো বলে আসেনি কিন্তু যখন এই ধারাবাহিকের অফার এসেছিল তখন আমি না করতে পারিনি। এই ধারাবাহিকে কাজ করার সবথেকে বড় কারণ হল রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমি ভীষণ পছন্দ করি।’
যদিও ‘গানের ওপারে’ ধারাবাহিকের কাজ করার পরেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাসবদত্তা। অভিনেত্রীর কথায়, এখনও বহু মানুষ তাঁকে দামিনী বলেই চেনেন। এরপর যদিও তিনি অনেক ধারাবাহিককে অভিনয় করেছিলেন কিন্তু ‘গানের ওপারে’ ধারাবাহিকের মত অন্য কোনও ধারাবাহিক হয় না বলেই মনে করেন অভিনেত্রী।
‘গানের ওপারে’ ধারাবাহিকটি আরো একটি কারণে স্পেশাল, সেটি হল এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন স্বয়ং ঋতুপর্ণা ঘোষ। এই ধারাবাহিকটি ছিল এমন একটি ধারাবাহিক যার কাস্টিং এ ছিল বিরাট বড় চমক। এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন গোটা চক্রবর্তী পরিবার অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী, মিঠু গৌরব এবং অর্জুন। অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, সৃজিত মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, শ্বাশত চট্টোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায়, অনুরাধা রায় সহ আরও অনেকে।
‘বয়েই গেল’, ‘নেতাজি’, ‘কার কাছে কই মনের কথা’ সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন বাসবদত্তা। শুধু তাই নয় অভিনয় করেছেন একাধিক সিনেমাতেও। গত বছর বেলা সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
Home/Entertainment/Basabdatta Chatterjee: সিরিয়ালে কাজ করার ইচ্ছে ছিল না, তাও কেন ‘গানের ওপারে’-র জন্য রাজি হন বাসবদত্তা?